আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই জাতীয় পার্টির নেতার মৃত্যু

বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই জাতীয় পার্টির নেতার মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কর্মী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মঞ্চেই জাতীয় পার্টির নেতা মশিয়ার রহমানের (৬২) মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বড়ভিটা ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলনের স্টেজে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত মশিয়ার রহমান উপজেলার বড়ভিটা কাছারীপাড়া গ্রামের মৃত আসান উদ্দিন সরকারের ছেলে ও জাতীয় পার্টির বড়ভিটা ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বড়ভিটা বাজারসংলগ্ন চেয়ারম্যানের চাতালে ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওই সম্মেলনে উত্তেজিত হয়ে বক্তব্য দেয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে স্টেজে ঢলে পড়েন। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়ভিটা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার পারিবারিক করবস্থানে মশিয়ার রহমানের মরদেহ দাফন করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত