আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

২৬ মাস ধরে তৃতীয় বর্ষে, পরীক্ষার দাবিতে অনশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী

২৬ মাস ধরে তৃতীয় বর্ষে, পরীক্ষার দাবিতে অনশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তৃতীয় বর্ষের (৪৬তম ব্যাচ) চূড়ান্ত পরীক্ষার দাবিতে আমরণ অনশনে বসেছেন একই বর্ষের দুই শিক্ষার্থী।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে তারা কর্মসূচি শুরু করেন।

অনশনে থাকা দুই শিক্ষার্থী হলেন- প্রাণিবিদ্যা বিভাগের নুর হোসাইন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের নাঈম শেখ। তাদের সঙ্গে একই বর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন।

২৬ মাস ধরে তৃতীয় বর্ষে থাকলেও এখনও চূড়ান্ত পরীক্ষা দিতে না পারায় এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। আগামী রোজার ঈদের আগে যেকোনও মূল্যে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অনশনে থাকা শিক্ষার্থী নুর বলেন, ‘গত তিন বছর ধরে তৃতীয় বর্ষে পড়ে আছি। পরীক্ষার জন্য উপাচার্যকে স্মারকলিপি দিলে তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা বলেন তিনি। এক মাস হলেও কোনও উত্তর আসেনি। আমরা হতাশার মধ্যে দিন কাটাচ্ছি। এ হতাশার কারণে যদি কেউ দুর্ঘটনা ঘটায় তখন এর দায়িত্ব কি বিশ্ববিদ্যালয় নেবে?’

শিক্ষার্থী নাঈম শেখ বলেন, ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত। একদিকে পরিবারের দায়িত্ব আরেকদিকে স্নাতক শেষ করতে না পারা। এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছি। আমরা যেকোনও মূল্যে ঈদের আগে পরীক্ষা শেষ করতে চাই। সেটা হোক অনলাইনে বা অফলাইনে। তা না হলে এটা আমাদের জন্য চাপ হয়ে যাবে।’

পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানসহ প্রক্টরিয়াল টিম, প্রাধ্যক্ষ্য কমিটির সভাপতি মোতাহার হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন শিক্ষকরা এসে অনশনরত শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করেন। কিন্তু অনশনরত শিক্ষার্থীরা পরীক্ষার তারিখ না দেওয়া পর্যন্ত এখানে থাকবেন বলে জানান।

এর আগে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কোনও সাড়া না পাওয়ায় ২ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়ার জন্য উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন তারা। উপাচার্য তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানাবেন বললেও এক মাসেও কোন সিদ্ধান্ত দেন নি বলে জানান অনশনরত শিক্ষার্থী নাঈম শেখ।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামে সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত