আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে বিজয়ী সব মেয়র আ.লীগের, বিএনপি ও বিদ্রোহী মিলে ২

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে বিজয়ী সব মেয়র আ.লীগের, বিএনপি ও বিদ্রোহী মিলে ২

পঞ্চম ধাপে গতকাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) দেশে মোট ২৯টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে কেবল বগুড়া পৌরসভায় জয় পেয়েছে বিএনপি। আর রংপুরের হারাগাছে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বাকি সবগুলোতেই জয় আওয়ামী লীগের প্রার্থীদের। এদিন সবগুলো পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হয়। এই ধাপেও দুজন নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়র নায়ার কবির ও নীলফামারী সৈয়দপুর পৌরসভায় রাফিকা আকতার জাহান বেবি।

আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ অনুযায়ী বিজয়ীরা হচ্ছেন:

নৌকা প্রতীকে জয় পাওয়া ২৭ মেয়র: চট্টগ্রামের মিরসরাইয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গিয়াস উদ্দিন, বারইয়ারহাটে রেজাউল করিম খোকন ও রাঙ্গুনিয়ায়  শাহজাহান সিকদার, লক্ষ্মীপুরের রায়পুরে গিয়াস উদ্দিন রুবেল ভাট , চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আব্দুর রশিদ খাঁন ঝালু , হবিগঞ্জে আতাউর রহমান সেলিম, জামালপুরে মো.ছানোয়ার হোসেন ছানু, মাদারগঞ্জে মির্জা গোলাম কিবরিয়া কবির ও ইসলামপুরে আব্দুল কাদের সেখ; রাজশাহীর দুর্গাপুরে তোফাজ্জল হোসেন ও চারঘাটে একরামুল হক; মানিকগঞ্জের সিঙ্গাইরে আবু নাঈম মোহাম্মদ বাসার, কিশোরগঞ্জের ভৈরবে ইফতেখার হোসেন বেনু , ভোলায় মো. মনিরুজ্জামান  ও চরফ্যাশনে মো. মোরশেদ, চাঁদপুরের শাহরাস্তিতে হাজী আবদুল লতিফ ও মতলবে আওলাদ হোসেন লিটন, নীলফামারীর সৈয়দপুরে রাফিকা আকতার জাহান বেবি, যশোরের কেশবপুরে রফিকুল ইসলাম, মাদারীপুরে খালিদ হোসেন ইয়াদ ও শিবচরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওলাদ হোসেন খান, ব্রাহ্মণবাড়িয়ায় নায়ার কবীর, ঝিনাইদহের কালীগঞ্জে মো. আশরাফুল আলম আশরাফ ও মহেশপুরে আব্দুর রশিদ খান, জয়পুরহাট সদরে মোস্তাফিজুর রহমান মোস্তাক, ময়মনসিংহের নান্দাইলে রফিক উদ্দিন ভুঁইয়া ও গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় এস এম রবীন হোসেন।

স্বতন্ত্র হিসেবে জয়ী আওয়ামী লীগের বিদ্রোহী: রংপুরের হারাগাছে এরশাদুল হক।

বিএনপি থেকে জয়ী একমাত্র মেয়র: বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ।

এ নির্বাচনে ভোট চলাকালে নীলফামারী পৌরসভায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধাক্কাধাক্কিতে একজন অসুস্থবোধ করেন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এছাড়াও সন্ধ্যায় মাদারীপুর পৌরসভায় কাউন্সিলর প্রার্থীর ফল ঘোষণার সময় ভুল তথ্য দিয়ে সঙ্গে সঙ্গে সংশোধন করা হলেও তা মেনে নিতে পারেননি প্রথমে বিজয়ী ঘোষিত কাউন্সিল প্রার্থী। এ কারণে শহরের বেশ কিছু এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালানোসহ ভাঙচুরের ঘটনাও ঘটে। এছাড়াও  কয়েকটি পৌরসভায় ভোটের দুপুরের মধ্যেই স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত