আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বাম ছাত্র সংগঠনগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে।

বর্তমানে সচিবালয়সংলগ্ন ডিপিডিসি ভবনের সামনে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থান করছেন আন্দোলনকারীরা।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও বিচার, মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হওয়া আট ব্যক্তির মুক্তি দাবিতে সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে জোটের ছাত্র সংগঠনগুলো।

পরে তারা মিছিল বের করে। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শহীদ মিনার, দোয়েল চত্বর ও হাইকোর্টের মোড় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায়। কিন্তু ডিপিডিসি ভবনের সামনে পুলিশ আন্দোলনকারীদের আটকে দেয়। এখন সচিবালয়ের কাছে পুলিশের বাধার মুখেই তারা বিক্ষোভ করছেন।   

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান লেখক মুশতাক আহমেদ।

পর দিন শুক্রবার মুশতাকের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মশাল মিছিল করতে গেলে শাহবাগে পুলিশের সঙ্গে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের সংঘর্ষ হয়।  

ওই দিন বাম ছাত্র সংগঠনের সাত নেতাকর্মী আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে পুলিশ ‘হত্যাচেষ্টার’ মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া খুলনা থেকে শুক্রবার রাতে গ্রেফতার হন বামপন্থি শ্রমিক নেতা রুহুল আমিন। তারা সবাই এখন কারাগারে আছেন।

তাদের মুক্তিসহ তিন দফা দাবিতে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করা হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত