আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ঢাকায় আ.লীগ-যুবলীগ সংঘর্ষ: আহত ৩০

ঢাকায় আ.লীগ-যুবলীগ সংঘর্ষ: আহত ৩০

ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আবু সাদেক ভুইয়া ও থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ভাদাইলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দুই জনকে আটক করেছে। আহত চারজনের নাম জানা গেছে। তারা হলেন-সেলিম, শাহিন, কবির ও ফারুক।

আবু সাদেক ভুইয়া বলেন, ডিইপিজেডের এক্সপেরিয়েন্স ক্লোথিং কোম্পানি লিমিটেড নামে একটি গার্মেন্ট কারখানার সঙ্গে ঝুট বিক্রয়ের বিষয়ে চুক্তিবদ্ধ হয়ে ব্যবসা করতেন কবির হোসেন সরকার। সম্প্রতি তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ আমার ছেলে মনির হোসেন ভুঁইয়ার সঙ্গে চুক্তি করে। ঝুট আনতে গেলে কবির হোসেনের লোকজন কারখানায় ঢুকে আমাদের শ্রমিককে কারখানা থেকে বের করে দেয়। পরে তারা আমার বাড়ি লক্ষ্য করে অন্তত ৫ রাউন্ড গুলি বর্ষণ করে। কবির হোসেন সরকার বলেন, চুক্তির মেয়াদ বাড়াতে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। এর মধ্যে সোমবার সাদেক ভুইয়ার লোকজন ওই কারখানা থেকে গাড়ি ভর্তি করে ঝুট আনার চেষ্টা করে। এ ঘটনায় আমি আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তার লোকজন অতর্কিতভাবে আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে।

এক্সপেরিয়েন্স ক্লোথিং লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. আসলাম বলেন, সংঘর্ষের বিষয়ে আমার কিছু জানা নেই।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করলেও তাদের নাম-পরিচয় জানাতে পারেনি। পাশাপাশি ঘটনাস্থল থেকে ভাঙচুর করা প্রায় ১৫/১৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত