আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

মোদির সফর চূড়ান্ত করতে বৃহস্পতিবার ঢাকা আসছেন জয়শঙ্কর

মোদির সফর চূড়ান্ত করতে বৃহস্পতিবার ঢাকা আসছেন জয়শঙ্কর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চূড়ান্ত করতে একদিনের সফরে বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পানি, বাণিজ্য, সীমান্ত, কানেক্টিভিটিসহ অন্যান্য  দ্বিপক্ষীয় বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনা করবেন তিনি। নরেন্দ্র মোদির সফরের মধ্যদিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরালো করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দুই পক্ষের আলোচনা হবে বলে  জানিয়েছে একাধিক সূত্র।

একদিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর।

পানি নিয়ে আলোচনা

বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি নিয়ে এখনও অনেক বিষয়  অমীমাংসিত রয়েছে। মোদির সফরে  এই বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করতে চায় ঢাকা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, তিস্তা, অন্য ছয়টি নদী, রহিমপুর খালসহ পানি নিয়ে অন্যান্য যে অমীমাংসিত বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই।

তিনি জানান, তিস্তার প্রসঙ্গটি স্বাভাবিকভাবেই আলোচনায় উঠবে। ২০১১ সালে তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই চুক্তি দ্রুত সই হবে বলে আশা করে বাংলাদেশ।  

এই কর্মকর্তা বলেন, মনু, মুহুরি, দুধকুমার, ধরলা, গোমতি ও খোয়াই নদীর পানি বণ্টন নিয়ে একটি খসড়া চুক্তি নিয়ে কাজ চলছে এবং সেটি দ্রুত শেষ করতে চায় ঢাকা। এছাড়া কুশিয়ারা নদীর পানি সেচ কাজে ব্যবহারের জন্য রহিমপুর খাল খননে ভারত আপত্তি করছে। এ বিষয়টিও নিষ্পত্তির জন্য আলোচনা করবে ঢাকা।

সীমান্ত ব্যবস্থাপনা

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে গত সপ্তাহে অনুষ্ঠিত দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে।  বিষয়টি আবারও তোলা হবে।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, সীমান্ত হত্যাকাণ্ড দুই দেশের বন্ধুপ্রতিম সম্পর্কের প্রতিফলন নয়। এ বিষয়টি আমরা জোরালো ভাবে তুলবো।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ সীমান্ত চাই এবং ওই অঞ্চলে যেকোনও ধরনের অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য দুই পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। এর জন্য সচেতনতা দরকার এবং সীমান্তে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড  বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে হবে।

বাণিজ্য ইস্যু

দুই দেশের বাণিজ্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ভারতে বাংলাদেশের রফতানিও বাড়ছে। কিন্তু একইসঙ্গে পাটের ওপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক, স্থলবন্দর সমস্যা, অশুল্ক বাধাসহ অন্যান্য অসুবিধার সম্মুখিন হচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

এ বিষয়ে সরকারের কর্মকর্তা বলেন, ভারতের আরোপিত অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের জন্য আমরা আলোচনা করছি। এছাড়া স্থলবন্দর দিয়ে পণ্য পাঠানো সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে, যা দূর করার জন্য আলোচনা হবে।

এছাড়া কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ চুক্তির জন্য একটি যৌথ ফিজিবিলিটি স্টাডি করার জন্য এর আগে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এটি দ্রুত শুরু করার জন্য আমরা তাগিদ দেবো বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

আগামী ৭ ও ৮ মার্চ দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ে এ বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে বলেও জানান তিনি ।

কানেক্টিভিটি

বাংলাদেশ এ অঞ্চলে ‘কানেক্টিভিটি হাব’ হিসেবে নিজেকে গড়ে তুলতে চায় এবং ভারত এর সুবিধা নিতে পারে বলে জানান আরেকজন কর্মকর্তা।

তিনি বলেন, আমরা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে অবস্থানে রয়েছি। এ কারণে আমরা সবার জন্য লাভজনক হয়— এমন যেকোনও ধরনের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আলোচনা করতে রাজি।

ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিদেশীয় হাইওয়েতে সংযুক্ত হতে চায় বাংলাদেশ। এ বিষয়ে ঢাকার প্রস্তাব নিয়েও দুই পক্ষ আলোচনা করবে বলে তিনি জানান। এছাড়া নেপাল ও ভূটানের সঙ্গে ভারতের মধ্য দিয়ে যোগাযোগের জন্য পাচঁটি নতুন রুটের প্রস্তাব করেছে বাংলাদেশ, যা ভারতের বিবেচনাধীন আছে।

এর পাশাপাশি রোহিঙ্গা, সুমদ্র অর্থনীতিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা আছে বলে তিনি জানান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত