আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

জামিন হলেও মুক্তি পাচ্ছেন না গাজীপুরের মেয়র মান্নান

জামিন হলেও মুক্তি পাচ্ছেন না গাজীপুরের মেয়র মান্নান

বিস্ফোরক দ্রব্য আইনে নতুন একটি মামলায় গ্রেফতার দেখানো হওয়ায় আগের সকল মামলায় জামিন পেলেও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনরে উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান মুক্তি পাচ্ছেন না।
মঙ্গলবার বিকেলে বিস্ফোরক দ্রব্য আইনের এই মামলায় ফের তাকে গ্রেফতার দেখান হয়। অপরদিকে হাইকোর্ট ডিভিশন মঙ্গলবার দু'টি মামলায় তিন মাসের জামিন মঞ্জুর করেছেন। এনিয়ে আগের সকল মামলায় তিনি জামিন পেয়েছেন।
গাজীপুর আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম এ সংবাদ নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেল ৫টায় কাশিমপুর কারাগারে নতুন মামলায় মেয়র মান্নানকে গ্রেফতারে কাস্টডি ওয়ারেন্ট পৌঁছেছে। জয়দেবপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার (নং-৪০(১২)২০১৩) আসামি হিসেবে মান্নানকে গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, জামায়াতের জ্বালাও-পোড়াও ঘটনায় দায়ের করা ওই মামলায় মেয়র মান্নান অভিযুক্ত।
মান্নানের আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স বলেন, মঙ্গলার দুপুর ১টা পর্যন্ত অধ্যাপক এম এ মান্নানের নামে যতগুলো মামলা হয়েছে, সব মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। তিনি বর্তমানে কারা হেফাজতে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকার বারিধারা বাসা থেকে ৫টি মামলায় অধ্যাপক মান্নানকে আটক করে গাজীপুর পুলিশ। বর্তমানে তিনি ওই ৫টি মামলার প্রত্যেকটিতে জামিন পেয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত