আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

বাংলাদেশে নামাজ বন্ধ করে মসজিদে দলের অফিস বানালেন দিলীপ বড়ুয়া

বাংলাদেশে নামাজ বন্ধ করে মসজিদে দলের অফিস বানালেন দিলীপ বড়ুয়া

চট্টগ্রাম মীরসরাই থানার ১৪নং হাইকান্দি ইউনিয়নের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউনিয়ন পরিষদের পুরনো পরিত্যক্ত কক্ষে জনসাধারণের নামাজ আদায় বন্ধ করে দিয়ে সাম্যবাদী দলের অফিস স্থাপন করেছেন সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া। এ ঘটনা নিয়ে স্থানীয়ভাবে প্রতিবাদ অব্যাহত থাকলেও এর কোনো বিহিত হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকগণ, উত্তর ও দক্ষিণ হাইকান্দি জামে মসজিদদ্বয়ের খতিব মাও. শামসুদ্দীন ও মাওলানা জহুরুল ইসলাম।গতকালও বাদ জুমা এ ঘটনার প্রতিবাদ হয়েছে বলে তারা জানান। তারা বলেন, জনসম্পৃক্ততা বিহীন সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া এবং স্থানীয় চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম যোগসাজস করে মসজিদ উচ্ছেদ করে সেখানে সাম্যবাদী দলের অফিস বানানোর পর এখানে রাতে মদ জুয়ার আসর বসা শুরু হয়েছে। অভিযোগে বলা হযেছে, এ এলাকাটি হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের বসতি অধিক। দূর-দূরান্ত হতে আসা ছাত্র, শিক্ষক, গ্রান্ড ট্রাংক রোডে যাতায়াতকারী লোকজন গত ৩০ বছরের অধিক সময় ধরে এ স্থানে জোহর, আছর ও মাগরিবের নামাজ আদায় করে আসছিলেন। মসজিদ কক্ষ দখল করে সাম্যবাদী দলের অফিস স্থাপনের কারণে মুসল্লিদের নামাজ আদায় বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। তারা বলেন, দিলীপ বড়–য়া এলাকায় গত দুই নির্বাচনে ১০ ভোট ও ১৬ ভোট পেয়েছেন। অভিযোগকারীগণ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে মুসল্লিদের নামাজের কক্ষটি উদ্ধার করে নামাজ আদায়ের সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন।



শেয়ার করুন

পাঠকের মতামত