আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আমাকে বহিষ্কারের ক্ষমতা আওয়ামী লীগের নেই

আমাকে বহিষ্কারের ক্ষমতা আওয়ামী লীগের নেই

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী দাবি করেছেন, তাকে বহিষ্কারের এখতিয়ার আওয়ামী লীগের নেই। নির্বাচন কমিশনের চিঠির জবাবে রোববার দুপুরে এক চিঠিতে একথা বলেন, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকী তার চিঠিতে দাবি করেন, আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্তটি ‘ভুল’ ছিল।
তিনি আরো দাবি করেন, আওয়ামী লীগের ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করে তাকে সংসদের সদস্যপদ থেকে সরিয়ে দেয়া সংগতিপূর্ণ হবে না। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে শুনানি বিতর্কে না গিয়ে বিষয়টি স্পিকারের কাছে পাঠানোরও অনুরোধ করেন তিনি। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এক চিঠিতে বলা হয়েছে, দল বহিষ্কার করায় তিনি সংসদ সদস্য পদে থাকতে পারেন না।
রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশন বরাবর দেওয়া চিঠিতে লতিফ সিদ্দিকী লেখেন, ধর্ম অবমাননার বানোয়াট ও ভিত্তিহীন যে অভিযোগ আনা হয়েছে আলোচনার স্বার্থে তা যদি ধরেও নেওয়া হয় তা হলেও আওয়ামী লীগ থেকে সদস্যপদ বাতিল করার এখতিয়ার কেন্দ্রীয় সংসদের নেই। কারণ আমি জনপ্রতিনিধি হিসেবে বক্তব্য দিয়েছি। আওয়ামী লীগের সদস্য হিসেবে বক্তব্য দিয়েছি বলে বিবেচনার সুযোগ নেই। বহিষ্কারের সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ব্যাখ্যার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে এবং সংবিধানের ৬৬ (৪) অনুযায়ী তা নিষ্পত্তি ও সংগতিপূর্ণ নয়।
লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী মো. রুবেল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর লিখিত এ চিঠিটি জমা দেন। জাতীয় সংসদের প্যাডে লেখা চিঠিতে সইয়ের নিচে নিজেকে টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হিসেবে উল্লেখ করেন তিনি।
চিঠিতে লতিফ সিদ্দিকী দাবি করেন, সংবিধানের ৬৬ (৪) অনুচ্ছেদ অনুসারে বিতর্ক নিষ্পত্তির বিষয়টি তার ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ নয়।
এই যুক্তিতে ‘ভবিষ্যতের কথা বিবেচনা করে’ শুনানিতে না গিয়ে স্পিকারকে চিঠি পাঠাতে অনুরোধ করেন বরখাস্ত হওয়া সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
তিনি বলেন, ‘উপর্যুক্ত আলোচনার আলোকে এ বিষয়টি স্পষ্ট, মাননীয় স্পিকার কর্তৃক প্রেরিত ও উল্লিখিত সংবিধানের ৬৬(৪) দফায় বর্ণিত সারমর্মের সঙ্গে আমার বিষয় ও বিতর্কটি সংগতিপূর্ণ নয়। ফলে মাননীয় নির্বাচন কমিশন সুনির্দিষ্টভাবে ৬৬(৪) দফার বিষয়ে যা বলার এবং  কার্যক্ষেত্রে ৬৬(২) ও ৭০ ধারার কোনো ব্যত্যয় না ঘটায়, কোনো কিছু করণীয় আছে বলে মনে হয় না।’
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ নিয়ে মন্তব্যের কারণে বিভিন্ন মহলের দাবির মুখে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সর্বসম্মতিক্রমে দলের গঠনতন্ত্রের ৪৬(ক) ও (ঞ) অনুচ্ছেদ অনুযায়ী লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত