আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

চালু হচ্ছে ওমরা ভিসা, প্রক্রিয়াও হবে সহজ

চালু হচ্ছে ওমরা ভিসা, প্রক্রিয়াও হবে সহজ

আগামী হজের মৌসুমে বাংলাদেশের জন্য ওমরা হজের ভিসা আবার চালু করার পাশাপাশি প্রক্রিয়াও সহজ করা হবে। সৌদি আরবে সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন সেই দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার বিন ওবায়েদ মাদানী। সৌদি আরব সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ মঙ্গলবার এক বার্তায় এই তথ্য জানান। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবকে আরও বেশি শ্রমিক নিয়োগের জন্য বলা হয়। পাশাপাশি বাংলাদেশের জন্য ওমরা হজের ভিসা চালু এবং প্রক্রিয়া সহজ করার জন্য বলা হলে ড. নিজার বিন ওবায়েদ মাদানী বলেন, এরই মধ্যে সৌদি আরব বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়েছে এবং আরও নিচ্ছে। সামনে অন্য খাতের জন্য দক্ষ এবং অদক্ষ শ্রমিক নেওয়া হবে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরও জানান, বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক এখন এক ধাপ বেড়ে অংশীদারত্ব পর্যায়ে উন্নীত হচ্ছে। ফলে এখন থেকে নিয়মিতভাবে দুই দেশের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের জন্য বাংলাদেশ-সৌদি আরব সম্মত হয়েছে। শাহরিয়ার আলম জানান, সৌদি সফরে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার বিন ওবায়েদ মাদানীর সঙ্গে দুই দেশের সার্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসু দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।

দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. নিজার বিন ওবায়েদ মাদানী বাংলাদেশের উন্নয়ন ও বর্তমান সরকারের প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা ওআইসির (ইসলামিক রাষ্ট্রগুলোর জোট) সদস্যদের জন্য একটি উদাহরণ। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক চমৎকার এবং এই সম্পর্ক সঠিক পথেই এগুচ্ছে। সচিব পর্যায়ের বৈঠক সম্পর্কে ড. নিজার বিন ওবায়েদ মাদানী বলেন, সচিব পর্যায়ের বৈঠক চালু হলে দুই দেশের সম্পর্ক অংশীদারত্ব পর্যায়ে উন্নীত হবে। এতে দুই দেশই উন্নয়নের জন্য আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

শেয়ার করুন

পাঠকের মতামত