আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সন্ত্রাস নাশকতা ও চাঁদাবাজিতে ব্যস্ত রসিক কাউন্সিলররা!

সন্ত্রাস নাশকতা ও চাঁদাবাজিতে ব্যস্ত রসিক কাউন্সিলররা!

সন্ত্রাস, নাশকতা, প্রতারণা ও চাঁদাবাজির মতো ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) কাউন্সিলররা। এমন অপরাধে জড়িত থাকায় ছয় কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতে অভিযোগপত্র জমাও হয়েছে চারজনের নামে। এদের মধ্যে আদালত অভিযোগপত্র আমলে নেওয়ায় এক কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অন্য দুজনের মামলার তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। জানতে চাইলে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক বাংলাদেশ প্রতিদিনকে জানান, 'সারা দেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ফৌজদারি মামলার আসামি হয়েছেন এমন জনপ্রতিনিধিদের নামের তালিকা সংগ্রহ করা হয়েছে। আদালত যাদের নামে অভিযোগপত্র আমলে নিচ্ছেন তাদের সাময়িক বরখাস্ত করা হচ্ছে। সে অনুযায়ী রসিকের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান তরুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদালত অভিযোগপত্র আমলে নেওয়ার পর অন্যদেরও বরখাস্ত করা হবে।'
রসিক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, '৩৩ জন কাউন্সিলরের মধ্যে বিভিন্ন অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা হওয়ার খবর জানি। একজনকে সাময়িক বরখাস্তের চিঠিও পেয়েছি।'কোতোয়ালি থানাসূত্রে জানা গেছে, রসিকের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান তরুর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যের জমি দখলের অভিযোগে একাধিক মামলা রয়েছে। শাকিল নামে এক যুবকের চোখ তুলে নেওয়ার মামলায় তরুকে প্রধান আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত সে অভিযোগপত্র আমলে নেওয়ায় ২৯ জুলাই তরুকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ মামলায় বেশ কিছু দিন কারাগারেও ছিলেন তরু।
চেক জালিয়াতি ও প্রতারণা মামলার প্রধান আসামি ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তোতার বিরুদ্ধ আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোকতারুল ইসলাম জানান, আদালত মামলাটি পুনর্তদন্ত করে অভিযোগপত্র দেওয়ার জন্য ২১ জুলাই আগের অভিযোগপত্রটি থানায় পাঠিয়েছেন।
রোমানা বেগম নামের এক মহিলাকে আটক রেখে নির্যাতন, মাথার চুল কেটে দেওয়া এবং চাঁদা দাবি মামলার প্রধান আসামি ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজামুল ইসলাম বাদলের নামে জুনে আদালতে অভিযোগপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই হোসেন আলী।
ঠিকাদার হাসানুর রহমান কিরণকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার মামলায় ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুর রাজ্জাক মণ্ডলের নামেও অভিযোগপত্র দিয়েছে পুলিশ।


শেয়ার করুন

পাঠকের মতামত