আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

পরকীয়ায় বাঁধা দেয়ায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন

পরকীয়ায় বাঁধা দেয়ায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন

সাভারের আশুলিয়ায় পরকীয়ার বাধা দেয়ায় প্রেমিকের সহযোগিতায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন করেছে স্ত্রী শাহনাজ (২২)। বুধবার গভীর রাতে আশুলিয়ার ইউনিক এলাকার মন্টু ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বামীর নাম মাসুম বিল্লাহ (২৪)। তিনি বরিশালের বরগুনা জেলার তালতলি থানার তেঁতুলবাড়িয়া গ্রামের আমজাদ শরিফের ছেলে। আশুলিয়ার ইউনিক এলাকায় থেকে রাজধানী বনানীর একটি রিক্রুট অফিসে কাজ করতেন তিনি।
মাসুম বিল্লাহর স্বজনেরা জানায়, চার বছর আগে মাসুম একই গ্রামের সেলিম তালুকদারের মেয়ে শাহনাজকে (২২) ভালোবেসে বিয়ে করে। দুই বছর আগে সাংসারিক বনিবনা না হওয়ায় তার স্ত্রী শাহনাজ খালাতো ভাই বেলালের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরে। এ ঘটনার পর থেকে বিভিন্ন সময় মাসুম ও শাহনাজের মধ্যে বাক-বিতন্ডা ও মারধরের ঘটনা ঘটতো। এরই জেরে গতকাল রাতে শাহনাজ তার প্রেমিক বেলালের সহযোগিতায় জোরপূর্বক তার স্বামী মাসুমের পুরুষাঙ্গ কর্তন করে। এ সময় মাসুমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বেলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে স্থানীয় আসাদ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় স্থানীয়রা স্ত্রী শাহনাজকে আটক করে রাখে।
এব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান গণমাধ্যমকে জানান, রোগীর পুরুষাঙ্গ প্রায় পঞ্চাশ ভাগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তবে দ্রুত চিকিৎসা সেবা দেওয়ায় সে এখন আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাসুমের ভাই দুলাল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত