আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার আসামী যুবলীগ কর্মী আজিবর পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে নিহত

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার আসামী যুবলীগ কর্মী আজিবর পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে নিহত

মাগুরার বহুল আলোচিত যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের মামলার এজাহারভুক্ত ২ নং আসামী মেহেদী হাসান আজিবর (৩৮) পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে নিহত হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম বিদেশী পিস্তল, দেশে তৈরি এলজি ও ২ রাউন্ড গুলি এবং ৩টি ফেন্সিডিলের বোতল উদ্ধারের দাবি করেছে পুলিশ।সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাগুরা শহরতলীর দোয়ারপাড় এলাকার মোহাম্মদ আলীর মেহগনি বাগান থেকে পুলিশ আজিবরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মাগুরা পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ বলেন, দুষ্কৃতরা জড়ো হয়েছে গোপন সংবাদ পেয়ে পুলিশের গোয়েন্দা শাখা ও সদর থানার দুটি টিম গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে দোয়ারপাড় এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা বেশ কয়েক রাউন্ড গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে মেহগনি বাগানে গুলিবিদ্ধ ঐ এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আজিবরের লাশ পাওয়া যায়। অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। এ সময় পুলিশের ৬ সদস্য আহত হয়েছে। ২৩ তারিখে মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ হবার মামলায় সে ২ নং আসামী। গুলির আওয়াজ শুনে আশপাশের সাধারণ নারী-পুরুষ ঘটনাস্থলে এসে গুলিবিদ্ধ লাশ দেখে ঐ এলাকার আব্দুল মালেকের ছেলে আজিবর বলে সনাক্ত করে। তবে নিহতের স্ত্রী হোসনে আরা খাতুন মোবাইল ফোনে দাবি করেন, সোমবার বিকেলে মাগুরা সিমাখালী থেকে পুলিশ তার স্বামী আজিবরকে আটক করে। গভীর রাতে জানতে পারে তার স্বামীর গুলিবিদ্ধ লাশ মাগুরা হাসপাতালে। তবে পুলিশ আটকের বিষয় অস্বীকার করে আসছিল।গত ২৩ জুলাই মাগুরার শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ মোমিন ভূঁইয়া নিহত ও অন্তঃসত্ত্বা নাজমা খাতুন ও তার নবজাতক শিশু কন্যা গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ নাজমা বেগম ও তার নবজাতক শিশু কন্যা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত