আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ব্লগার অভিজিৎ ও অনন্ত বিজয়ের হত্যাকারীরা আটক: র্যাব

ব্লগার অভিজিৎ ও অনন্ত বিজয়ের হত্যাকারীরা আটক: র্যাব

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনা কারী সহ ৩ জনকে আটকের দাবি করেছে র্যাব।
এ বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকায় অভিজিৎ রায় এবং মে মাসে সিলেটে অনন্ত বিজয় দাশ নামে দুজন ব্লগার নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এরাই মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছেন র্যাবের উপ-পরিচালক মেজর মাকসুদুল আলম।
তারা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে জানান র্যাবের এই কর্মকর্তা। গতকাল রাতে রাজধানীর নীলক্ষেত এবং ধানমন্ডী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে ।
এর মাধ্যমে এই দুজন ব্লগারের হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উদঘটিত হতে যাচ্ছে বলে দাবি করেন মিস্টার আলম।
র্যাবের এই কর্মকর্তা তৌহিদুর রহমান নামে একজন প্রবাসী বাংলাদেশীর নাম উল্লেখ করে বলেন, তিনিই এ ধরনের সবগুলো হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তৌহিদুর রহমান যুক্তরাজ্যের নাগরিক এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তার দক্ষতা রয়েছে বলেও জানান তিনি।
আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানান মি আলম।
এছাড়া সাদেক আলী এবং আমিনুল মল্লিক নামে অপর দুজন ব্যক্তির নাম উল্লেখ করেন তিনি। তার ভাষায়, ব্লগার অভিজিৎ এবং অনন্ত বিজয় হত্যাকাণ্ডের কিলিং মিশনে ছিলেন সাদেক আলী। আরও ৫/৭ জন ছিলেন তার সাথে।
বাংলাদেশে এবছর এ পর্যন্ত ৪ জন ব্লগারের হত্যার ঘটনা ঘটেছে। এ মাসের শুরুর দিকে ঢাকার গোরানে নিজের বাসায় নিলয় নীল নামে আরও একজন ব্লগার নিহত হন।
-বিবিসি

শেয়ার করুন

পাঠকের মতামত