আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

কুচক্রীমহল জাসদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে :ইনু

কুচক্রীমহল জাসদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে :ইনু

দেশ জুড়ে জাসদের বিরুদ্ধে জনমত উঠতেছে-বিএনপি আওমীলীগ একমত

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পথে কোনো উত্পাত সহ্য করব না। জঙ্গিবাদের প্রশ্নে একচুলও ছাড় নয়। রবিবার শোক দিবসের আলোচনা সভায় জাসদ সম্পর্কে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের দেয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, নাশকতা আগুনসন্ত্রাস ও জঙ্গিবাদীদের বিরুদ্ধে যখন বিচার চলছে তখন কিছু কুচক্রী মহল জঙ্গিবাদের নেত্রী খালেদা জিয়াকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র শুরু করেছেন। জাসদ এসব ষড়যন্ত্র সহ্য করবে না। জাসদের প্রত্যেকটি নেতাকর্মী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে।
 
গতকাল মঙ্গলবার রাজধানীর জিরো পয়েন্টে জাসদ কার্যালয়ের সামনে দলের ঢাকা মহানগরী জাসদ আয়োজিত সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধসহ সুশাসনের দাবিতে আয়োজিত মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারের ছত্রছায়ায় দখলবাজির উত্পাত শুরু হয়েছে দাবি করে  তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে জানবাজি লড়াই চলছে। আমরা সেই লড়াইকে বিজয়ের শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি। তবে মাঝখানে দলবাজি, দখলবাজিদের উত্পাত শুরু হয়েছে।
 
সমাবেশে আরো বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শরিফ নূরুল আম্বিয়া, কেন্দ্রীয় নেতা শিরিন আখতার, নুরুল আক্তার, মইনুল আহসান জুয়েল প্রমুখ। সমাবেশ শেষে হাসানুল হক ইনুর নেতৃত্বে মিছিলটি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে জিরো পয়েন্ট হয়ে জাসদ কেন্দ্রীয় অফিসের সামনে গিয়ে শেষ হয়। জাসদ মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
 
প্রসঙ্গত ‘জাসদই বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছিল’ শেখ সেলিমের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদল এমপি ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া গত সোমবার এক বিবৃতিতে বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মামলার দীর্ঘ তদন্ত, তদন্ত শেষে আদালতে দেয়া অভিযোগপত্র, সাক্ষীদের জেরা, আদালতের রায় ও পর্যবেক্ষণের কোথাও জাতির পিতার হত্যার সঙ্গে জাসদের সংশ্লিষ্টতার সামান্যতম বিষয় আসেনি। তারপরও শেখ সেলিম যে বক্তব্য দিয়েছেন তা শুধু সত্যের অপলাপই নয়, উদ্দেশ্যপ্রণোদিত। নেতৃদ্বয় বলেন, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে জনগণ ও ১৪ দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর খুনি গোষ্ঠীর ও খুনের সুফলভোগীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করছে, তখন শেখ সেলিমের এ বক্তব্য ঐক্যের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।


শেয়ার করুন

পাঠকের মতামত