আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লো: ১ সেপ্টেম্বর থেকে কার্যকর

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লো: ১ সেপ্টেম্বর থেকে কার্যকর

গ্রাহক পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের দাম  বাড়ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর চেয়ারম্যান এ আর খান বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মূল্য বৃদ্ধির ঘোষণা দেন। এতে গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
বিইআরসির চেয়ারম্যান জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।
বিইআরসির চেয়ারম্যান জানান, গ্রাহক পর্যায়ে গ্যাসের ক্ষেত্রে আবাসিক গ্রাহকদের বর্তমান এক চুলার ৪শ’ টাকার স্থলে ৬০০ টাকা এবং দুই চুলার জন্য ৪৫০ টাকার স্থলে ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছেে। এছাড়া মিটার ভিত্তিক গ্যাসের ক্ষেত্রে প্রতি ইউনিট ৫ টাকার স্থলে ৭টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্যাপটিভ পা্ওয়ারের ক্ষেত্রে দাম দ্বিগুণ করে ৪ টাকা ১৮ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া শিল্পে ইউনিট প্রতি গ্যাসের দাম ৬দশমিক ৭৪ টাকা এবং বাণিজ্যে ১১দশমিক ৩৬ টাকা নির্ধারন করা হয়েছে। একই সাথে সিএনজি গ্যাসের দাম প্রতি ইউনিট ৩০ টাকা থেকে বৃদ্ধি করে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, গ্যাস আমাদের মূল্যবান সম্পদ। সর্বশেষ ২০০৯ সালে গ্যাসের দাম বাড়ানো হয়। ছয় বছর পর গ্যাসের দাম বাড়ানো হলো।
তিনি জানান, সার কারখানা ছাড়া সব খাতেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তবে প্রান্তিক জনগোষ্ঠী ও সেচ কাজে ব্যবহৃত বিদ্যুতের দাম বাড়বে না।
তিনি বলেন, শহরের গ্রহকদের বিদ্যুতের দাম বাড়লেও কৃষি, সার ও গ্রামের প্রান্তিক গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। গ্রামাঞ্চলে আরইবি গ্রাহকদের ক্ষেত্রে ৬০০ ইউনিট পর্যন্ত দাম বাড়বে না। এর বেশি যারা বিদ্যুৎ ব্যবহার করেন, শুধু তাদের দাম বাড়ানো হবে।
বিইআরসির চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আপাতত কমলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। এজন্য বিদ্যমান বিদ্যুৎ উৎপাদনের ব্যয় পর্যালোচনা করে দাম বাড়ানো হয়েছে। তিনি বলেন, মানুষের আয় বেড়েছে। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে কোন সমস্যা হবে না।

শেয়ার করুন

পাঠকের মতামত