আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ২৬ মার্চ

মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ২৬ মার্চ

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার (২ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় সহায়ই কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় জানায়, ২৬ মার্চ তালিকা প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষের দিকে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশের ভিত্তিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, সনদপত্র ও প্রত্যয়নপত্র প্রদান এবং ভুয়া সনদপত্র ও প্রত্যয়নপত্র বাতিলের বিষয়ে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

মন্ত্রণালয় কমিটিকে আরো জানায়, সর্বশেষ ২০১৪ সালে অনলাইন ও সরাসরি আবেদন দাখিলকারী মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ধাপে যাচাই-বাছাইয়ের কাজ চলমান  রয়েছে। ইতিমধ্যে ৩৩৮ উপজেলায় ‘ক’ তালিকার প্রতিবেদন যাচাই-বাছাই শেষ হয়েছে। ১২০টি উপজেলার ‘ক’ তালিকার প্রতিবেদন যাচাই-বাছাই অনিষ্পন্ন রয়েছে। ১৭২টি উপজেলার ‘খ’ ও ‘গ’ তালিকার প্রতিবেদন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ২৪৪টি উপজেলার ‘খ’ ও ‘গ’ তালিকার প্রতিবেদন অনিষ্পন্ন রয়েছে। মামলা বা অন্য কারণে ৬৪টি উপজেলার প্রতিবেদন পাওয়া যায়নি। যেসব কমিটি থেকে মামলা বা অন্যান্য কারণে প্রতিবেদন পাওয়া যায়নি সেসব কমিটি হতে প্রতিবেদন প্রাপ্তির লক্ষ্যে যোগাযোগ করা হচ্ছে।

গতকালের বৈঠকে স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে কালুরঘাট বেতার কেন্দ্রে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে মন্ত্রণালয় কমিটিকে জানায়, এই কাজের জন্য গত ৫ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি অনাপত্তিপত্রের জন্য বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ বেতার এখনো সেই চিঠির জবাব দেয়নি। এছাড়া বৈঠকে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ সম্পর্কিত, বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা সম্বলিত বুকলেট ছাপানো এবং দখলদারদের কাছ থেকে উদ্ধারকৃত কাকরাইলস্থ ভূমিতে প্রকল্প নির্মাণ সম্পর্কে আলোচনা হয়। বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বিশেষায়িত হাসপাতালসমূহে মন্ত্রণালয় কর্তৃক তদারকি করার জন্য সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রাজিউদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম, বীরউত্তম এবং ওয়ারেসাত হোসেন বেলাল অংশ নেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত