আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাবার খুনীদের সঙ্গে সংসদে বসেন শেখ হাসিনা: রিপন

বাবার খুনীদের সঙ্গে সংসদে বসেন শেখ হাসিনা: রিপন

ড. রিপন, শেখ হাসিনা ও ইনু

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসহায় মন্তব্য করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, তার পিতার হত্যায় যারা অনুঘটক ছিল এমন ব্যক্তিদের সঙ্গেই তিনি ও তার দলের নেতারা সংসদে বসেন।
 
সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে সমন্বয় সভা শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপির মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অসহায়। যারা তাকে মাইনাস করতে চেয়েছেন তাদেরকে তার মন্ত্রিসভায় নিতে হয়েছে। তাই তার প্রতি বিএনপি সহানুভূতিশীল।
ড. রিপন বলেন,বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত এসব লোকদের আড়াল করতেই বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এর সঙ্গে জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে সরকার বাধা দিচ্ছে অভিযোগ করে রিপন বলেন,এবার প্রতিকূল পরিবেশেও দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হবে। কেন্দ্রীয় কর্মসূচিতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কঠোর সমালোচনা করে রিপন বলেন, তার মন্ত্রিত্ব যখন টলমলে অবস্থায় থাকে তখনই তিনি বিএনপি, জিয়াউর রহমান,খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে বিষেদগার করেন। ৭২-৭৫ পর্যন্ত তিনি যে কাজগুলো করেছেন জিয়াউর রহমান যদি তাকে সাধারণ ক্ষমা না করতো তাহলে তিনি বেঁচে থাকতে পারতেন না।
এ সময় অন্যদের মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন,শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

পাঠকের মতামত