আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

কোরবানির জন্য পশুর সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী

কোরবানির জন্য পশুর সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী

পবিত্র ঈদুল আযহায় কোরবানির পশুর সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ সোমবার বিকালে রাজধানীর টিসিবি ভবনে দ্রব্যমূল পর্যালোচনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ঈদে কোরবানির জন্য ৩০ লাখ গরু এবং ৬৯ লাখ ছাগল আছে। ফলে পশুর অভাব হবে না। পাশাপাশি কোরবানি সম্পন্ন করতে প্রয়োজনীয় সবকিছুই পর্যাপ্ত আছে, দামও স্বাভাবিক থাকবে।
পেঁয়াজের দাম বাড়ার কারণ বলতে গিয়ে তিনি বলেন, ভারতে পেঁয়াজের দাম বাড়ায় বাংলাদেশেও বেড়েছে। এখন পাকিস্তান এবং মিয়ানমার থেকে পর্যাপ্ত পেঁয়াজ আসছে। ফলে দামও নাগালের মধ্যে চলে আসবে।
গত কয়েক দিনের বন্যা এবং অতিবৃষ্টিতে জমিতে পানি ওঠায় যোগানের অভাবে মরিচের দাম বেড়েছে বলেও মনে করেন তোফায়েল।
তবে বাজার নিয়ন্ত্রণে আছে দাবি করে তিনি বলেন, কোরবানির ঈদে কোনো সমস্যা হবে না, দাম নাগালের মধ্যে থাকবে। সারা বছরই নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হবে।


শেয়ার করুন

পাঠকের মতামত