আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মক্কায় হাজীদের জন্য নির্মিত হচ্ছে বিশ্বের বৃহত্তম হোটেল

মক্কায় হাজীদের জন্য নির্মিত হচ্ছে বিশ্বের বৃহত্তম হোটেল

পবিত্র মক্কা শরিফের মসজিদে হারাম থেকে মাত্র ২.২ কি.মি. দক্ষিণে মক্কার কেন্দ্রীয় অঞ্চল মানাফিয়াতে নির্মিত হচ্ছে হজযাত্রীদের সুবিধার জন্য বিশ্বের বৃহত্তম হোটেল। বিখ্যাত মক্কা নগরীকে আরও আরামদায়ক করতে ১০ হাজার কক্ষ বিশিষ্ট হোটেলটি নির্মাণ করবে সৌদি সরকার। মক্কায় নির্মিতব্য ‘আবরাজ কুদাই’ (Abraj Kudai) নামের এ হোটেলটি হবে বিশ্বের সর্ববৃহ‍ৎ।

অ্যারাবিয়ান বিজনেস পত্রিকার সূত্রে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০১৭ সালে এটি উদ্বোধন করা হবে। হোটেলটি নির্মাণে ব্যয় হবে সাড়ে তিন বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৭ হাজার কোটি টাকার বেশি।

প্রতি বছর হজ করতে যাওয়া ২০ লক্ষাধিক হজযাত্রীর কথা মাথায় রেখেই এটি নির্মাণ করা হচ্ছে। প্রায় ১৪ লাখ বর্গমিটার আয়তনের হোটেলটিতে যে সংখ্যক লোক এক সঙ্গে অবস্থান করতে পারবেন তা ছোটখাটো একটি শহরের জনসংখ্যার সমান। সেখানে থাকবে শপিংমল, বড় আকারের কনভেনশন সেন্টার, ছাদের ওপর হেলিকপ্টার অবতরণের ব্যবস্থা, বাস স্টেশন এবং খাবার-দাবারের ব্যবস্থা।

হোটেলটির স্থপতি দার আল হান্দাসা জানিয়েছেন সর্বাধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা সম্বলিত এই হোটেলে থাকবে ৭০টি রেস্তোরাঁসহ আকর্ষণীয় অনেক কিছু। মোট ১২টি টাওয়ারের সমন্বয়ে হোটেলটি হবে। থাকবে হজযাত্রীদের নামাজ, খাওয়া দাওয়া এবং ঘুরে দেখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা।

পত্রিকায় প্রকাশিত হোটেলের নকশায় দেখা গেছে, চারদিকে বড় বড় টাওয়ারগুলোর মাঝখানে থাকবে একটি বিশাল গম্বুজওয়ালা মূল টাওয়ার। মরু অঞ্চলের ঐতিহ্যবাহী দূর্গের মতো করে ডিজাইন করা হয়েছে এটি। ১০টি টাওয়ারের সুযোগ-সুবিধা হবে ফোরস্টার হোটেলের মতো এবং বাকি দু’টোতে থাকবে বিশেষ ব্যক্তিদের জন্য ফাইভস্টার সুবিধা। লন্ডন ভিত্তিক ফার্ম আরিন হসপিটালিটি হোটেলের কক্ষগুলোসহ ভেতরে ডিজাইনের দায়িত্ব পেয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত