আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

“মন্ত্রীরা অসুবিধায় নেই, অসুবিধায় সাধারণ ভোক্তারা”

“মন্ত্রীরা অসুবিধায় নেই, অসুবিধায় সাধারণ ভোক্তারা”

মন্ত্রীরা অসুবিধায় নেই, সাধারণ ভোক্তারা অসুবিধায় আছে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আজ রোববার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

সালাম বলেছেন, ‘আওয়ামী সরকারের সবকিছুতেই দলীয়করণ, লুটপাট করছেন। এসব কারণে আজকে চাল, ডাল, পেঁয়াজসহ প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম এমন পর্যায়ে পৌঁছে গেছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীরা বলেন, মানুষের নাকি ক্রয় ক্ষমতা বেড়েছে। যদি এই এমপি ও মন্ত্রীরা টিসিবির ট্রাকের সামনে এসে আজকে লাইন ধরতেন, তাহলে বুঝতাম—তাঁরা খুব একটা অসুবিধায় আছেন। তাঁরা তো অসুবিধায় নেই, অসুবিধায় আছে সাধারণ ভোক্তা, সাধারণ জনগণ।’

সরকারের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘আমরা চাই—অনতিবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। আর সেটা না পারলে একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।’

আব্দুস সালাম বলেন, ‘আজকের এই সরকার সবকিছুতে ব্যর্থ। স্বাধীনতার পর ৭২ থেকে ৭৫ সালে আমরা এরকম আগাম দুর্ভিক্ষের পদধ্বনি দেখেছিলাম। এর মূল কারণই হলো—লুটপাট, চুরি ও দলীয়করণ। এই সরকার এখনো পর্যন্ত সেগুলো থেকে বের হয়ে আসতে পারেনি। তাই আমরা মনে করি, এই সরকারের অধীনে কোনভাবেই জনগণের এই সমস্ত দাবি-দাওয়া আদায় হবে না। বরং দিনের পর দিন জিনিসপত্রের দাম বেড়ে চলছে। তাঁরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না।’

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়কগণসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত