আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

শান্তিরক্ষায় বাংলাদেশ একটি ‘ব্রান্ড নেম’: জাতিসংঘ

শান্তিরক্ষায় বাংলাদেশ একটি ‘ব্রান্ড নেম’: জাতিসংঘ

জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার
উচ্ছ্বসিত প্রশংসা করে ঢাকায় সফররত সংস্থাটির আন্ডার
সেক্রেটারি জেনারেল অতুল খারে বলেছেন,
‘শান্তি রক্ষায় বাংলাদেশ এখন একটি ‘ব্রান্ড নেম’।’
সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ কথা
বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল
করিম সাংবাদিকদের জানান, বাংলাদেশে জলবায়ু
পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায়
সুদূরপ্রসারী ভূমিকার জন্য জাতিসংঘের পরিবেশ
বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’
পাওয়ায় জাতিসংঘ আন্ডার সেক্রেটারি প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। অতুল
এমডিজির সাফল্য এবং সকল ক্ষেত্রে বাংলাদেশ
এগিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ
নেতৃত্বের প্রশংসা করেন।
প্রেস সচিব আরো বলেন, তিনি শান্তিরক্ষীদের
জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব পিচ সাপোর্ট
অপারেশন ট্রেনিংয়ে ট্রেনিং কর্মসূচির প্রশংসা
করে বলেন, জাতিসংঘ বাংলাদেশে দু’টি টিম পাঠাবে।
এর মধ্যে একটি টিম আসবে জাতিসংঘের সঙ্গে
ব্যবসা অনুসন্ধান এবং অপর দলটি আসবে জাতিসংঘ শান্তি
মিশনে বেসামরিক লোকদের অংশগ্রহণ, বিশেষ
করে নারীদের অংশগ্রহণের উপায় খুঁজে বের
করতে।
জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘ
শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টের
প্রশংসা করে বলেন, তারা কোনো ধনী দেশ
থেকে না আসলেও তারা সংস্কৃতি ও হূদয়ে ধনী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শান্তি রক্ষায় তাঁর
প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশি
শান্তিরক্ষীরা শুধুমাত্র শান্তিরক্ষী হিসেবে কাজ
করছে না, সংশ্লিষ্ট দেশের অবকাঠামো
উন্নয়নেও ভূমিকা রাখছে।
খবর বাসসের।

শেয়ার করুন

পাঠকের মতামত