আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

আত্মরক্ষার্থে র‍্যাব গুলি চালায়: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মরক্ষার্থে র‍্যাব গুলি চালায়: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আত্মরক্ষার জন্যই র‌্যাব গুলি চালায়। সেটা যথাযথ হয়েছে কি না, সেটা নিশ্চিত করার জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় ঘটনার পরপরই। তিনি যদি মনে করেন এটা যথাযথ হয়নি, তাহলে সেই সদস্যকে ‘ট্রায়াল ফেইস’ করতে হয়।  মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সচিবালয়ে দেখা করতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এসব কথা বলেন। এসময় র‌্যাবের উপর নিষেধাজ্ঞা তোলার সুপারিশ জানিয়ে রাষ্ট্রদূতকে বলেন, এই বাহিনীর কেউ বেআইনি কাজ করলে তাকে আইনের আওতায় আনে সরকার। তবে বেআইনি কাজে জড়িত র‌্যাব সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন পিটার হাস। রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ শেষে সাংবাদিকদের এসব বিষয় জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের বিষয়ে তারা (যুক্তরাষ্ট্র) বলেছে, যেভাবে র‌্যাবের কাজ করা উচিৎ ছিল, সেভাবে কাজ করেনি বলেই র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা বলেছি, র‌্যাবের কোনো সদস্য বেআইনি কোনো কাজ করলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়। এক্ষেত্রে নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় র‌্যাব সদস্যদের বিচারের কথা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ পুলিশ প্রধান সম্মেলনে যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ওই সম্মেলনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন আইজিপি বেনজীর আহমেদ।

এ প্রসঙ্গে আসাদুজ্জামান কামাল বলেন, আইজিপি আমেরিকা যেতে পারবেন কি না, জানতে চাইলে তিনি (পিটার হাস) যেটা বলেছেন, ইউএনের সঙ্গে তাদের একটি সমঝোতা রয়েছে। সে অনুযায়ী এটা প্রক্রিয়ায় রয়েছে। সেটা শেষ হয়ে এলে এটা নিশ্চিত করতে পারবেন।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র কোন কোন খাতে সহযোগিতা বাড়াতে পারে, তা মন্ত্রীর কাছে জানতে চেয়েছেন পিটার হাস। তারা মানবপাচার বন্ধে কাজ করতে ইচ্ছুক। আমাদের নিরাপত্তার জন্য যদি কিছু প্রয়োজন হয়, সেখানে সহযোগিতা করতে পারে। দুই-তিনটি খাতে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র লিখিত প্রস্তাব দিয়েছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে আমরা ইতিমধ্যে খুব শিগগির সমঝোতা স্মারক সই করবো, সেটা তাকে (মার্কিন দূত) জানিয়ে দিয়েছি। এখন এগুলো শেষ পর্যায়ে আছে। বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহের কথা রাষ্ট্রদূত জানিয়েছেন মন্ত্রীকে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পিটার হাস সন্তোষ প্রকাশ করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইলেকশন পর্যন্ত এটা (আইনশৃঙ্খলা) ঠিক থাকবে কি না, জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আমি বলেছি, প্রধানমন্ত্রীর কমিটমেন্ট- তিনি একটি পিস ফুল অ্যাটমোস্ফিয়ার কন্টিনিউ করবেন আপ টু ইলেকশন। লট অব ডেমোনস্ট্রেশন হচ্ছে, লট অব মিটিং হচ্ছে, আমাদের এখানে কোনো ইয়ে নাই।

রোহিঙ্গা সঙ্কট নিয়েও কথা হয়েছে জানিয়ে আসাদুজ্জামান কামাল বলেন, এ বিষয়ে সহযোগিতা, এই সমস্যা সমাধানে তারা তাদের কণ্ঠস্বর আরও শক্তিশালী করবে বলে আমরা মনে করি। তারা এ বিষয়ে তাদের যে সহযোগিতা এখন আছে সেটা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন।
 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত