আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

দেশে আগস্ট মাসে সড়কে ঝরেছে ৬০৩ প্রাণ

দেশে আগস্ট মাসে সড়কে ঝরেছে ৬০৩ প্রাণ

চলতি বছরে সড়কপথে মোট তিন হাজার ৭৫৭টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬০৩ জন। এছাড়াও আহত হয়েছেন দুই হাজার ৯৯০ জন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন সেভ দ্য রোড।

২৬টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড’র স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫০ শতাংশ শিশু-কিশোর ও তরুণ। যাদের বয়স ৭ থেকে ২৫ বছর এবং অধিকাংশই শিক্ষার্থী। বাকিদের মধ্যে ২০ শতাংশ বৃদ্ধ, যাদের বয়স ষাটোর্ধ্ব। বাকি ৩০ শতাংশের বয়স ২৫ থেকে ৬০ বছর। আগস্টে ঘটা মোট সড়ক দুর্ঘটনার ৬০ শতাংশই ঘটেছে বাইকলেন না থাকা এবং সড়কপথের বেহাল দশার কারণে।

প্রতিবেদনে আরও জানানো হয়, বাইকলেন না থাকায় এবং দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে আগস্টে এক হাজার ৬২টি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৭৫০ জন এবং নিহত হয়েছেন ৯২ জন। অসাবধানতা ও ঘুম ঘুম চোখে-ক্লান্তিসহ দ্রুত চালানোর কারণে গত মাসে ৮৩৯টি ট্রাক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৫৬০ জন এবং নিহত হয়েছেন ৬৮ জন। এছাড়াও সড়কের বেহাল দশা ও বিশ্রাম না নিয়ে একটানা পরিবহন চালানোসহ বিভিন্ন কারণে বাস দুর্ঘটনা ঘটেছে ৮৯৬টি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৯১৮ জন এবং নিহত হয়েছেন ২৫৫ জন।

পাড়া-মহল্লা-মহাসড়কে অসাবধানতার সঙ্গে চলাচলের কারণে লরি-পিকআপ-নসিমন-করিমন-ব্যাটারি চালিত রিকশা-সাইকেল ও সিএনজি দুর্ঘটনা ঘটেছে ৯৬০টি। এতে আহত হয়েছেন ৭৬২ জন এবং ১৮৮ জন নিহত হয়েছেন।

এছাড়াও ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নৌপথে দুর্ঘটনা ঘটেছে ১৫৫টি। এসব দুর্ঘটনায় ৩৭৭ আহত, ১৫ জন নিহত ও ৩৪ জন নিখোঁজ রয়েছেন। আলোচ্য সময়ে রেলপথ দুর্ঘটনা ঘটেছে ১৬৬টি। এতে আহত হয়েছেন ১৭৪ জন এবং নিহত হয়েছেন ১৯ জন। এ সময়ে আকাশপথে কোনো দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরে চরম অব্যবস্থাপনার কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন।

আগস্ট মাসের এই প্রতিবেদনে বাইকলেন না থাকার পাশপাশি সড়কপথের বেহাল দশায় সারাদেশে সড়ক দুর্ঘটনার বাড়ার তথ্য উঠে এসেছে। পাশাপাশি এ সময়ে বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণও।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত