আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বঙ্গবন্ধুর নামের শেষে ‘রহমতুল্লাহি আলাইহি’ বলার দাবি

বঙ্গবন্ধুর নামের শেষে ‘রহমতুল্লাহি আলাইহি’ বলার দাবি

বঙ্গবন্ধুর নামের শেষে
রহমতুল্লাহি আলাইহি যোগ করতে হবে
বলে দাবি করেছেন ওলামা লীগের
সভাপতি মাওলানা মুহম্মাদ আখতার হুসাইন
বুখারী।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয়
কমিটি আয়োজিত এক মানবন্ধনে তিনি এ
দাবি জানান।
আখতার হুসাইন বলেন, ‘জাতির জনকের
নামের আগে বঙ্গবন্ধু ব্যবহার করা হয়।
তবে দুঃখজনক হলেও সত্য যে উনার
নামের আগে জাতীয়ভাবে শহীদ
শব্দ ব্যবহার করা হয় না। নামের শেষে
রহমতুল্লাহি আলাইহি বলা হয় না। তাই
অবিলম্বে বঙ্গবন্ধুর নামের আগে
জাতীয়ভাবে শহীদ ও নামের শেষে
রহমতুল্লাহি আলাইহি বলতে হবে এবং ১৫
আগস্টকে জাতীয় শাহাদাত দিবস ঘোষণা
করতে হবে।’
তিনি বলেন, সরকার এবং ওলামা লীগের
চরিত্র হননকারী উলফার টাকায় পরিচালিত
বিদেশি এজেন্ট দৈনিক প্রথম আলো
এবং ডেইলি স্টার নিষিদ্ধের আহ্বান
জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগ,
যুবলীগ এবং দেশের স্বাধীনতা
আনয়নকারী খোদ আওয়ামী
লীগের বিরুদ্ধে চরম বিদ্বেষী
প্রথম আলো, ডেইলী স্টার গং তথা
মতিউর-মাহফুজ ও ট্রান্সকমের লতিফুর
রহমান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত ও
ধর্মভীরুদেরকে উজ্জীবিত রাখার
সংগঠন আওয়ামী ওলামা লীগের
বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।
শাবির অধ্যাপক জাফর ইকবালকে নাস্তিক
আখ্যায়িত করে বক্তারা বলেন, সজীব
ওয়াজেদ জয়ের সমালোচনাকারী ও
ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী,
শাবির শিক্ষা কার্যক্রম বন্ধকারী,
ছাত্রসমাজ ও শিক্ষকদের মাঝে বিভক্তি ও
বিভ্রান্তি সৃষ্টিকারী নিন্দিত শিক্ষক
ইসলামবিদ্ধেষী জাফর ইকবালের
বহিষ্কার চাই।’
বর্তমানে পাঠ্যপুস্তকে কট্টর
ইসলামবিরোধী হিন্দু ও নাস্তিক
লেখকদের লেখাকে বেশি প্রাধান্য
দেয়া হয়েছে বলে অভিযোগ
করেন ওলামা লীগ নেতারা।
তারা বলেন, ‘ইসলামকে কটাক্ষ করে
লেখালেখি করে এদেশের জাতীয়
পর্যায়ে যেসব চিহ্নিত ইসলামবিদ্বেষী
লেখক নাস্তিক হুমায়ন আজাদ, তাসলিমা
নাসরিন সেলিনা হোসেনসহ আরো
অনেক নাস্তিকদের লেখাকে
বর্তমানে প্রাধান্য দেয়া হয়েছে।’
এসময় তারা সানি লিওন ও পাওলী দামকে
পতিতা আখ্যায়িত করে যে কোন
মূল্যে তাদের আগমন নিষিদ্ধের দাবি
জানান।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন—
সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ কাজী
মাওলানা মুহাম্মাদ আবুল হাসান, সম্মিলিত
ইসলামী গবেষণা পরিষদের সভাপতি
মাওলানা আব্দুস সাত্তার, জাতীয় কুরআন
শিক্ষা মিশনের সভাপতি মুহাম্মাদ আবু বক্কার
সিদ্দিক প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত