আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

কর্মী না আসায় আওয়ামী লীগের সম্মেলন স্থগিত

কর্মী না আসায় আওয়ামী লীগের সম্মেলন স্থগিত

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে চার ভাগের এক ভাগ কর্মীও উপস্থিত ছিলেন না। ফলে কর্মী সংকটে তড়িঘড়ি করে স্থগিত করতে হয়েছে সম্মেলন।

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শুরু হলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলন শুরু হয়। এ সময় চার ভাগের এক ভাগ কর্মীও উপস্থিত ছিলেন না। তবে কিছুক্ষণ পরই মঞ্চে ওঠেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্য নেতারা। তারা সম্মেলনে কর্মী সংকট দেখে ক্ষুব্ধ হন। পরে মঞ্চ থেকে মাইক দিয়ে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন কর্মী-সমর্থকদের প্যান্ডেলের নিচে আসার জন্য বারবার আহ্বান জানালেও, কেউ তার কথায় সাড়া দেননি।

এ সময় সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বলেন, নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকার কারণেই এই ঘোড়াধাপ ইউনিয়নটি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের ব্যর্থতার কারণেই আজ পরিণতি।

তিনি আরও বলেন, আপনারাই বলেন এই সভাপতি, সম্পাদকের কী নেতৃত্বে থাকা চলে, চলে না। পরে তিনি চলমান ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত ঘোষণা করেন। একই সঙ্গে বর্তমান কমিটিও বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে সম্মেলনের তারিখ জানানো হবে বলে জানান।

এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান উদ্বোধনী বক্তব্যে বলেন, জেলা আওয়ামী লীগের নির্দেশনায় কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত