আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

‘বিদেশিদের নিরাপত্তায় নেয়া পদক্ষেপে সন্তুষ্ট কূটনীতিকরা’

‘বিদেশিদের নিরাপত্তায় নেয়া পদক্ষেপে সন্তুষ্ট কূটনীতিকরা’

দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ
শেষে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী
সাংবাদিকদের বলেছেন, ‘দেশের সব বিদেশি নাগরিকদের
পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। এ পর্যন্ত গৃহীত
পদক্ষেপে কূটনীতিকরা সন্তুষ্ট।’ তিনি আরো বলেন,
‘সরকার তাদের আশ্বস্ত করেছে, দুই বিদেশি
হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার ও তদন্ত হবে। এ ব্যাপারে যা
যা করণীয় সব করা হবে।’
মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়
কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ
মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
কামাল। পরে ব্রিফ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা
বলেন। বিকেল তিনটায় শুরু হওয়া ব্রিফিং চলে বিকেল
চারটা পর্যন্ত।
ব্রিফিংয়ে যাওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন,
দেশে অবস্থানরত প্রায় দুই লাখ ২৪ হাজার বিদেশি
নাগরিকের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া
হয়েছে। ইতোমধ্যে তাদের বাসস্থান ও কর্মস্থল
চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।
মন্ত্রী জানান, ঢাকার গুলশানে কূটনীতিক এলাকায়
বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি
গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে। তিনি বলেন,
‘তাদের যাতায়াতের পথ, বিনোদনের স্থান ও সামাজিক
যোগাযোগের অবস্থানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা
আমরা নিচ্ছি।’

শেয়ার করুন

পাঠকের মতামত