আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

খালেদা জিয়া সন্ত্রাস সৃষ্টি করতে বিদেশিদের হত্যা করছেন : প্রধানমন্ত্রীর গায়ের জোরের বক্তব্য

খালেদা জিয়া সন্ত্রাস সৃষ্টি করতে বিদেশিদের হত্যা করছেন : প্রধানমন্ত্রীর গায়ের জোরের বক্তব্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে
তার কৌশল পরিবর্তন করেছেন। তিনি এখন
বিদেশে বসে বিদেশী নাগরিকদের হত্যা
করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার
ষড়যন্ত্র করছেন।
শেখ হাসিনা বলেন, তিনি যখন দেশে
ছিলেন, তখন তথাকথিত আন্দোলনের নামে
নিরীহ বহু লোককে হত্যা করেছেন। তিনি
এখন বিদেশে অবস্থান করছেন। সেখানে
থেকে দেশের ভাবমূর্তি নষ্ট এবং
বিদেশীদের মধ্যে আতংক সৃষ্টি করতে
তাদের হত্যা করছেন। তিনি এ ক্ষেত্রে হীন
কৌশল নিয়েছেন এবং এই কৌশল ব্যবহার
করছেন।
শেখ হাসিনা বিএনপি নেত্রীর এ ধরনের
চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকতে জনগণের
প্রতি আহবান জানান এবং খালেদা জিয়ার
চক্রান্ত নস্যাৎ করতে তাদের সহযোগিতা
কামনা করেন। তিনি বলেন, দেশে জঙ্গি ও
সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।
প্রধানমন্ত্রী আজ তাঁর সরকারি বাসভবন
গণভবনে চট্টগ্রাম, বরিশাল, রংপুর,
গোপালগঞ্জ ও গাজীপুর বার
এসোসিয়েশনের নির্বাচিত কর্মকর্তারা
তাঁর সঙ্গে সাক্ষাত করতে গেলে তাদের
উদ্দেশ্যে বক্তৃতাকালে এ কথা বলেন।
এ সময় অনুষ্ঠানে রংপুর জেলা বার
এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আবদুল
হক এবং সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল
মালেক, বরিশাল জেলা বার
এসোসিয়েশনের সভাপতি এডভোকেট
আনিসউদ্দিন শহীদ এবং সাধারণ সম্পাদক
কাজী মোহাম্মদ মনিরুল হাসান, বাংলাদেশ
বার কাউন্সিলের সদ্য নির্বাচিত সদস্য
এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, চট্টগ্রাম
জেলা এসোসিয়েশনের সভাপতি এডভোকেট
মুজিবুল হক চৌধুরী, গোপালগঞ্জ জেলা বার
এসোসিয়েশনের এডভোকেট নাসিরউদ্দিন
এবং সাধারণ সম্পাদক এডভোকেট আসগর
আলী, গাজীপুর জেলা বার এসোসিয়েশনের
সভাপতি এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম,
সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আজমত
উল্লাহ খান বক্তব্য রাখেন।
ঢাকা জেলা বার এসোসিয়েশনের সাধারণ
সম্পাদক এডভোকেট নজিবউল্লাহ হিরু
অনুষ্ঠান পরিচালনা করেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী
এডভোকেট আনিসুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক
মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, আওয়ামী
লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য এডভোকেট
ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের আইন
সম্পাদক এডভোকেট আবদুল মতিন খসরু,
সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ
এবং আইন সচিব আবু সালেহ শেখ মো.
জহিরুল হক মঞ্চে উপস্থিত ছিলেন।
এর আগে বার এসোসিয়েশনের সভাপতি ও
সাধারণ সম্পাদকগণ প্রধানমন্ত্রীকে ফুল
দিয়ে শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন,
বিএনপি-জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে
নেতিবাচক প্রচারণা চালাতে যুক্তরাজ্য ও
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ
করেছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যখন
উন্নয়নের দিকে এগিয়ে চলছে এবং বিশ্বে
একটি সম্মানজনক অবস্থানে পৌঁছেছে
বিএনপি-জামায়াত তখন দেশের ভাবমূর্তি
ধ্বংস করতে অপচেষ্টা চালাচ্ছে। তাদের
লক্ষ্য অর্জন করতে তারা মানুষ মরছে এবং
প্রয়োজনীয় সবকিছু করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত