আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন কখনো বৃথা যায়নিঃফখরুল

বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন কখনো বৃথা যায়নিঃফখরুল

এদেশে গণতান্ত্রিক আন্দোলন কখনো
বৃথা যায়নি বলে মন্তব্য করেছেন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর। তিনি
বলেন,এদেশে গণতান্ত্রিক আন্দোলন
কখনো বৃথা যায়নি এবং যাবে না। যত
নির্যাতন আসুক, নিপীড়ন আসুক, সেই
নির্যাতন-নিপীড়ন সব কিছুকে উপেক্ষা
করে এদেশের গণতান্ত্রিকামী মানুষ
গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে-এটাই বাস্তব
কথা।
বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয়
কার্যালয়ে লন্ডনে চিকিৎসারত বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার আশু
রোগমুক্তি কামনা করে অনুষ্ঠিত দোয়া
মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা
বলেন।
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দলের মধ্যে
ঐক্য অটুট রেখে জাতীয় ঐক্য গড়ে তোলার
আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, একে
একে আমাদের সমস্ত অধিকারগুলো হরণ করা
হয়েছে। এই কঠিন সময় যখন আমাদের দলের
শুধু নয়, সারা দেশের অসংখ্য মানুষ যখন
নির্যাতনের শিকার হয়েছে, নিহত হয়েছে,
কারারুদ্ধ হয়েছে, পঙ্গু হয়েছে। গণতন্ত্রকে
পূনরায় ফিরিয়ে নিযে আসবার জন্যে তখন
যেটি সবচেয়ে বড় প্রয়োজন তা হচ্ছে
আমাদের মধ্যে ঐক্যকে অটুট রাখা এবং একই
সঙ্গে একটি জাতীয় ঐক্য সৃষ্টি করা ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলের
ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান,
সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, পল্লী
উন্নয়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক চৌধুরী, যুব
বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন
আলাল ও ২০ দলীয় জোটের অন্যতম শরিক
ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক
সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত