আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

এমপি লিটনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরন

এমপি লিটনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরন

৮ বছরের শিশু সৌরভকে গুলি করার ঘটনায়
অভিযুক্ত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ)
আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম
লিটনের জামিন আবেদন নাকচ করে
তাকে কারাগারে পাঠানোর নির্দেশ
দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার
অতিরিক্ত বিচারিক হাকিম আদালতে এ
ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে বুধবার দিবাগত রাত ১০টার দিকে
রাজধানীর উত্তরার আত্মীয়ের বাসা
থেকে এমপি লিটনকে গ্রেফতার
করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)
পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে
তাকে নিয়ে গাইবান্ধায় পৌঁছায় ডিবি পুলিশের
একটি দল। এর পর বেলা সাড়ে
এগারোটার দিকে তাকে আদালতে
নেয়া হয়। এমপি লিটনের শুনানিকে
কেন্দ্র করে গাইবান্ধার আদালত এলাকায়
কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে
জেলা পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে
সংঘর্ষে জড়িয়ে পড়ে এমপি লিটনের
সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করতে
লাঠিচার্জ করে পুলিশ। তবে সংঘর্ষের
ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের
কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২ অক্টোবর ভোরে
সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ
ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি
লিটনের ছোড়া গুলিতে মারাত্মকভাবে
আহত হন স্থানীয় গোপালচরণ সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিশু
শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)।

শেয়ার করুন

পাঠকের মতামত