আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আওমীলীগের প্রভাবশালীদের স্বজনরা বেপরোয়া ও জীবন ঘাতক+পুলিশের তোষামোদি

আওমীলীগের প্রভাবশালীদের স্বজনরা বেপরোয়া ও জীবন ঘাতক+পুলিশের তোষামোদি

শিশু হত্যাকারী সেই গাড়ি ও মাতাল ড্রাইভার

গুলশানে গাড়ি নিয়ে মাতলামি- কোন ক্ষমতা বলে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি ডা. ইকবালের ভাতিজার বিরুদ্ধে

রাজধানীর গুলশানে সোমবার বিকালে
ধনাঢ্য পরিবারের দুই কিশোর কার
রেসিংয়ে মেতে উঠেছিল। এ সময়   
আওয়ামী লীগের সাবেক এমপি এইচ
বি এম ইকবালের ভাতিজা ফারিজ রহমানের
বেপরোয়া গাড়িচাপায় চারজন গুরুতর আহত
হন। তবে এ ঘটনার পর তিন দিন কেটে
গেলেও এখনো কোনো ব্যবস্থা
নেয়নি পুলিশ। দুর্ঘটনার পর পুলিশ
ব্যবসায়ী এইচ বি এম জাহিদুর রহমানের
ছেলেকে আটক করলেও পরে
ছেড়ে দেয়। পুলিশ বলছে,
ভুক্তভোগী ও এমপির স্বজনদের
মধ্যে আপস হয়ে যাওয়ায় কোনো
মামলা হয়নি। তবে গাড়িটি এখনো থানা
চত্বরে রয়েছে। এইচ বি এম ইকবাল
১৯৯৬ সালে ঢাকার রমনা-তেজগাঁও
আসনে আওয়ামী লীগের সংসদ
সদস্য ছিলেন।


(ঘটনার বাস্তব চিত্র যেখানে পুলিশ হত্যাকারী মাতাল চালক যে কিনা আওমীলীগের নেতার নিকট আত্মীয়)


ঘটনার পর সাবেক এমপির ভাতিজার সাফাই
গেয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন,
ওই ছেলে গাড়ি চালানোর সময় হঠাৎ
করেই একজন পথচারী সামনে পড়ে।
তাকে বাঁচাতে গিয়েই এ দুর্ঘটনা।
আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা তারাই
করেছে। গাড়িটি আটক রেখে
ফারিজকে তার বাবার হেফাজতে
ছেড়ে দেওয়া হয়েছে। ওই ঘটনার
সর্বশেষ অবস্থা জানতে চাইলে গতকাল
ওসি সিরাজুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে
বলেন, আহতরা অভিযোগ করলে মামলা
নেব। কিন্তু এখন পর্যন্ত এ রকম
কোনো অভিযোগ পাইনি। তবে
ড্রাইভিং লাইসেন্সের জন্য চালকের
বিরুদ্ধে একটি প্রসিকিউশন দেওয়া
হয়েছে। পুলিশ জানায়, ইকবালের ১৬
বছর বয়সী ভাতিজার গাড়ির ধাক্কায়
আহতদের মধ্যে রফিক (২৭) নামের
একজনকে ওই দিন ইউনাইটেড
হাসপাতালে ভর্তি করা হয়। ড্রাইভিং
লাইসেন্স ছাড়াই ফারিজ গুলশানে গাড়ি নিয়ে
বেরিয়েছিল। চলন্ত অবস্থায় মোবাইল
ফোনে ছবি তুলে ফেসবুকে
দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে ওই
ছেলে আমাদের বলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ছেলে
মদ্যপ অবস্থায় ছিল। গুলশানের ৭৪ নম্বর
সড়ক দিয়ে বেপরোয়া চালানোর সময়
তার গাড়ি দুটি রিকশাকে ধাক্কা দেয়। এতে
দুই রিকশাচালকসহ চারজন আহত হন।
একজন প্রভাবশালী সাবেক এমপির
ভাতিজা এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ সবকিছু
ধামাচাপা দিতেই মামলা নেয়নি। তবে
সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার
বেশ কয়েকটি ছবি সোমবার থেকে
ঘুরছে। ঘটনার পর থেকে ফারিজের
ফেসবুক পেজ ডিঅ্যাকটিভ পাওয়া
যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে
বিভিন্ন পোস্টে ফারিজ রহমানের
বন্ধুদের বরাত দিয়ে বলা হয়, গাড়ি চালাতে
চালাতে মোবাইলে তাদের রেসিংয়ের
ভিডিও করছিল ফারিজ এবং দুর্ঘটনার একটু
আগে তার সেলফি তুলে
ফটোমেসেজিং স্ন্যাপচ্যাটে দিতে
দেখা গেছে। ফারিজের ফেসবুক
পেজে তার পরিচয় হিসেবে
বিএমডব্লিউর এমডি এবং মেম্বার অব
পার্লামেন্ট লেখাও দেখা গেছে।
ঘটনার ৩০ মিনিট আগে সে গাড়ি চালানো
অবস্থায় সেলফি দিয়েছে বলে
বন্ধুসূত্রে জানা গেছে। গুলশান এলাকার
বাসিন্দা ফরহাদ উদ্দিন বলেন, গুলশানের
রাস্তায় এটা খুব সাধারণ ঘটনা। অনেকের
গাড়ি চালানো দেখলেই মনে হয়, সেই
গাড়ির ভিতরে যিনি তিনিই মানুষ। আর রাস্তায়
সব জন্তু-জানোয়ার। তারা যে আবাসিক
এলাকার ভিতর দিয়ে প্রতিনিয়ত এমনকি
গভীর রাতে রেসিং করে তা সবার জানা।

শেয়ার করুন

পাঠকের মতামত