আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

রাঙামাটিতে ছাত্রলীগ-পিসিপির সংঘর্ষে আহত ১০

রাঙামাটিতে ছাত্রলীগ-পিসিপির সংঘর্ষে আহত ১০

রাঙামাটি সরকারি কলেজে ছাত্রলীগ ও
পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি)
মধ্যে সংঘর্ষ। এতে অন্তত ১০ জন আহত
হয়েছে। এ সময় কলেজের গেটের পাশে
বাঙালি মালিকানাধীন ৭টি দোকানে
ভাঙচুর চালিয়ে দোকানিদের মারধর
করেন পাহাড়ি ছাত্ররা। এছাড়া
কলেজের গেটে রাখা দুইটি
মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। আজ
শনিবার দুপুর ১টার দিকে কলেজ
ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা
জানায়, দুপুরে কলেজ ক্যাম্পাসে মিছিল
বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
মিছিল শেষে অর্ণব ত্রিপুরা নামে এক
ছাত্রলীগ কর্মীকে ডেকে নিয়ে মারধর
করেন পাহাড়ি কয়েক ছাত্র। পরে
ছাত্রলীগ তাদের ওপর হামলা করে
দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময়
পাহাড়ি ছাত্ররা কলেজের বাইরে থাকা
সাতটি দোকানে ভাঙচুর ও দুইটি
মোটরসাইকেল পুড়িয়ে দেয়।আহত
শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী অর্ণব
ত্রিপুরার অভিযোগ, পিসিপি কর্মীরা
তাকে বিনা উস্কানিতেই মারধর
করেছে।এ বিষয়ে পিসিপির কেন্দ্রীয়
সভাপতি বাচ্চু চাকমা গণমাধ্যমকে
জানান, তাদের কিছু কর্মী কলেজ
ক্যাম্পাসে দাঁড়িয়ে ছিলেন। এ সময়
ছাত্রলীগ বিনা উস্কানিতে ইট নিক্ষেপ
করলে সংঘর্ষ শুরু হয়।জানতে চাইলে
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) সাঈদ
তারিকুল হাসান জানান, পরিস্থিতি
নিয়ন্ত্রণে রয়েছে আছে। ঘটনাস্থলে
বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত