আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

কিভাবে নুর হোসেনকে ফেরত পাঠাবে ভারত?

কিভাবে নুর হোসেনকে ফেরত পাঠাবে ভারত?

নারায়ণগঞ্জ সাত খুন মামলার অন্যতম প্রধান
অভিযুক্ত নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে
দেওয়ার আদেশ দিয়েছে পশ্চিমবঙ্গের একটি
আদালত।
অতি দ্রুত এই নির্দেশ কার্যকর করার আদেশ
দিয়েছেন উত্তর চব্বিশ পরগণা জেলার মুখ্য
বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সন্দীপ চক্রবর্তী।
দুমাসের মধ্যে সরকারপক্ষকে জানাতে হবে যে
নূর হোসেনকে নিয়ম মেনে প্রত্যর্পন করা
হয়েছে।
তবে পুলিশ আর কারা দপ্তরের আধিকারিকরা
জানচ্ছেন বন্দী প্রত্যর্পনের প্রক্রিয়াটি বেশ
জটিল।
কারা দপ্তরের এক শীর্ষ পদাধিকারি বিবিসি-কে
জানিয়েছেন, “আদালতের নির্দেশ আসার পরে
রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা
বিদেশী বিভাগ প্রত্যর্পনের একটা সমান্তরাল
আদেশ দেবে। একই সঙ্গে আদালতের
আদেশ যাবে কারাগার আর সেটি যে পুলিশ বিভাগের
অধীন সেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছেও।
তারা বি এস এফের সঙ্গে সমন্বয় করে এসকর্ট
করে সীমান্ত পর্যন্ত নিয়ে যাবে।“
বি এস এফের এক আধিকারিক বলছিলেন, তাঁরা এখনও
আদালতের নির্দেশ বা পুলিশের কাছ থেকে
কোনও তথ্য পান নি। নির্দেশ পেলেই বিজিবি-র
সঙ্গে কথা বলবেন তাঁরা।
নিয়ম অনুযায়ী বি এস এফ নূর হোসেনকে নিয়ে
সীমান্তের জিরো লাইন অবধি গিয়ে বি জি বি-র
হাতে তুলে দেবে।
প্রত্যর্পন প্রক্রিয়ার সঙ্গে পরিচিত, রাজ্য সরকারের
একজন আধিকারিক বিবিসি কে জানিয়েছেন, “যদিও
সাধারণত এই প্রক্রিয়া শেষ করতে ১৫ দিন পর্যন্ত
সময় লেগে যেতে পারে, তবে এটা যেহেতু
একটা গুরুত্বপূর্ণ মামলা, তাই হয়তো খুব দ্রুতই শেষ
করা হবে প্রক্রিয়াটি।“
তবে পশ্চিমবঙ্গে দূর্গাপুজো আর মহরম মিলিয়ে
সামনেই লম্বা ছুটি, তার আগে এতগুলো দপ্তর
নিজেদের মধ্যে সমন্বয় করে নূর
হোসেনকে ফিরিয়ে দিতে পারবে না কি আরও
কয়েকদিন অপেক্ষা করতে হবে, তা এখনও
পরিষ্কার নয়।
কিন্তু প্রশাসন চাইছে যত দ্রুত সম্ভব নূর
হোসেনকে বাংলাদেশে পাঠিয়ে দিতে

শেয়ার করুন

পাঠকের মতামত