আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আইসিইউ থেকে সিসিইউতে রিয়াজ

আইসিইউ থেকে সিসিইউতে রিয়াজ

চিত্রনায়ক রিয়াজের শারীরিক
অবস্থা উন্নতির দিকে। প্রাথমিকভাবে
তিনি শঙ্কামুক্ত। বর্তমানে
অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ
চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিনের
তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন
তিনি। গত রাতেই তার হৃদপি-ে রিং
বসানো হয়। সর্বশেষ খবরে জানা
গেছে, হাসপাতালের আইসিইউ থেকে
তাকে সিসিইউতে নেয়া হয়েছে।
খবরটি নিশ্চিত করেছেন ‘কৃষ্ণপক্ষ’
ছবির সহকারী পরিচালক জুয়েল রানা।
মেহের আফরোজ শাওন পরিচালিত এ
ছবির শুটিং সেটে গতকাল রাত ৮টায়
হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। এরপর
দ্রুত তাকে উত্তরার ক্রিসেন্ট
হাসপাতালে নেয়া হয়। পরে অ্যাপলো
হাসপাতালে স্থানান্তর করা হয়।
জুয়ের রানা আজ দুপুর সাড়ে ১২টায়
মানবজমিনকে বলেন, রিয়াজ ভাইকে
হাসপাতালে নিয়ে আসার পর
এনজিওগ্রাম করা হয়। তাতে চারটি
ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি গুরুতর
হওয়ায় সেখানে রিং পরানো হয়েছে।
প্রাথমিকভাবে তিনি এখন শঙ্কামুক্ত।
জুয়েল রানা আরও জানান, এ মুহুর্তে
রিয়াজের অংশটি রেখে ‘কৃষ্ণপক্ষ’
ছবির বাকি কাজ সেরে ফেলা হবে।
তিনি সুস্থ হয়ে উঠলে তার অংশের
কাজগুলো করা হবে। উল্লেখ্য,
অনেকদিন ধরেই চলচ্চিত্রে অভিনয়
করছেন না রিয়াজ। মাঝে বেশ কিছু
টিভি নাটকে দেখা গেছে এ
অভিনেতাকে। তবে  মেহের আফরোজ
শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ ছবির
মধ্য দিয়ে ফের চলচ্চিত্রে নিয়মিত
হয়েছেন তিনি।


শেয়ার করুন

পাঠকের মতামত