আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক তবে শঙ্কা কাটেনি: বার্নিকাট

নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক তবে শঙ্কা কাটেনি: বার্নিকাট

বিদেশিদের নিরাপত্তায় সরকার প্রশংসনীয়
উদ্যোগ নিলেও নিরাপত্তা শঙ্কা এখনো
কাটেনি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের
রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।
আজ বুধবার সকালে সচিবালয়ে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
কামালের সঙ্গে বৈঠক শেষে
সাংবাদিকদের মার্কিন রাষ্ট্রদূত একথা
জানান। পাশাপাশি দুই বিদেশি খুনের
ঘটনায় সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ
করেন মার্কিন রাষ্ট্রদূত। সোয়া ১০টা থেকে
সাড়ে ১১টা পর্যন্ত সচিবালয়ের স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক চলে।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
কামাল বলেন, তারা আমাদের নিরাপত্তায়
সন্তুষ্ট। তবে বিদেশি কূটনীতিকরা
নিরাপত্তার হুমকি নিয়ে কোনো নির্দিষ্ট
তথ্য দিতে পারেন নি। বিদেশি কূটনীতিকরা
জানতে চেয়েছেন গৃহীত নিরাপত্তা ব্যবস্থা
বহাল থাকবে কিনা। আমরা বলেছি সবসময়
এসব নিরাপত্তা পাবেন। যোগ করেন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অ্যালার্ট জারি করা
তাদের বিষয়। কিন্তু তারা আমাদের কোনো
তথ্য সরবরাহ করতে পারছে না। আমরা
তাদের বলেছি বাংলাদেশিরা
অতিতিপরায়ণ। তারা অতিথিদের কোনো
ক্ষতি হতে দেয় না। এখানে জঙ্গিবাদ মাথা
চাড়া দিতে পারেনি, পারবেও না।
বৈঠকে আরো অংশ নিয়েছেন বাংলাদেশে
যুক্তরাজ্যের বিদায়ী হাই কমিশনার রবার্ট
গিবসন, কানাডার হাইকমিশনার বিনোইট
পিয়েরে লারাম, অস্ট্রেলিয়ার হাই
কমিশনার এইচই মি. গ্রেগ উইলকক। স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল
হক, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত
ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত