আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ড. ইউনূস বিশ্বে নবম সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তি

ড. ইউনূস বিশ্বে নবম সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তি

বিশ্বব্যাপী সর্বোচ্চ শ্রদ্ধেয় ব্যক্তিদের
শীর্ষে রয়েছেন বর্ণবাদ বিরোধী দক্ষিণ
আফ্রিকার পরলোকগত প্রেসিডেন্ট নেলসন
ম্যান্ডেলা। আর নবম শীর্ষ শ্রদ্ধার পাত্র
হলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী
একমাত্র বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ
ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের
(ডাব্লিউইএফ) পরিচালিত নতুন এক জরিপে এ
কথা বলা হয়েছে।
সংস্থাটি গ্লোবাল শেপারস অ্যানুয়াল
সার্ভে ২০১৫-এর ফল প্রকাশ করে ২৫
অক্টোবর। এ জরিপে অংশ নিয়েছেন
বিশ্বের সচেতন ১০৮৪ জন মানুষ। তার মধ্যে
নেলসন ম্যান্ডেলার পক্ষে রায় দিয়েছেন
শতকরা ২০ দশমিক এক ভাগ আর ড. মুহাম্মদ
ইউনূসের পক্ষে সমর্থন দিয়েছেন শতকরা ৩
ভাগ মানুষ। ওই জরিপে দেখা গেছে,
দ্বিতীয় সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র হলেন পোপ
ফ্রান্সিস।
এ তালিকায় অন্য যারা রয়েছেন তারা হলেন
: তেলসা মোটরসের প্রধান নির্বাহী এলন
মাস্ক (৩য়), ভারতের বৃটিশবিরোধী
আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী (৪র্থ)
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস
(৫ম), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক
ওবামা (৬ষ্ঠ), ইংলিশ ব্যবসায়ী রিচার্ড
ব্রানসন (৭ম), অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ
জবস (৮ম), ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি (১০ম) ও যুক্তরাষ্ট্রের
বিনিয়োগকারী ওয়ারেন বাফেট (১১তম)।
উল্লেখ্য, বিশ্বের ১২৫টি দেশের ২৮৫টি
শহরে এই জরিপ চালানো হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত