আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

টিকফা বৈঠকে নির্ভর করছে জিএসপি:বাণিজ্যমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত

টিকফা বৈঠকে নির্ভর করছে জিএসপি:বাণিজ্যমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত

টিকফা বৈঠকেই জিএসপি ফিরে
পাওয়ার বিষয়টি নির্ভর করছে। মঙ্গলবার
সচিবালয়ে টিকফা বিষয়ক আলোচনা
শেষে বাণিজ্যমন্ত্রী ও মার্কিন
রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
আশাবাদ ব্যক্ত করে বলেন, ২৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে টিকফা
বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে
জিএসপি নিয়ে প্রথম প্রশ্ন তোলা হবে।
এতে করে ওই বৈঠকেই জিএসপি ফিরে
পাওয়ার বিষয়টি নির্ভর করছে।
এ ছাড়া বৈঠকে কী কী বিষয় উত্থাপন
করা যায় সে বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের
সঙ্গে আলোচনা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আমি মনে
করি টিকফা মিটিংয়ে জিএসপি স্থগিত
আদেশ প্রত্যাহার করা হবে। এছাড়া
বৈঠকে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ
(টিপিপি) নিয়েও আলোচনা হবে। যাতে
বাংলাদেশ টিপিপির অন্তর্ভুক্ত হতে
পারে সে বিষয়ে আলোচনা হবে।
এ দিকে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া
স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেন, আমি
বিশ্বাস করি, রাজনৈতিক অস্থিরতার
কারণে বাংলাদেশের জিএসপি
প্রত্যাহার করা হয়নি। শ্রমিকদের সুযোগ
সুবিধা না থাকার কারণেই এটা বাতিল
হয়েছে। এখন পুনরায় এ সুবিধা কীভাবে
ফিরে পাওয়া যায় সে বিষয়ে টিকফা
বৈঠকে আলোচনা হবে। আমি মনে করি
বাংলাদেশ বৈঠকের মাধ্যমে জিএসপি
সুবিধা আবার ফেরত পাওয়ার সক্ষমতা
অর্জন করবে।


শেয়ার করুন

পাঠকের মতামত