আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বগুড়ায় শিয়া মসজিদে ঢুকে গুলি, মুয়াজ্জিন নিহত

বগুড়ায় শিয়া মসজিদে ঢুকে গুলি, মুয়াজ্জিন নিহত


বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা বগুড়ার
শিবগঞ্জ উপজেলার একটি গ্রামে একটি শিয়া
মসজিদে ঢুকে অজ্ঞাতনামা কিছু লোক গুলি
চালালে একজন মারা গেছে।
নিহত ব্যাক্তি মোয়াজ্জেম হোসেন ঐ মসজিদের
মুয়াজ্জিন।
মসজিদের ইমাম সহ আরো তিনজন গুলিবিদ্ধ হয়ে
বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসা নিচ্ছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব
বিবিসিকে বলেন, হরিপুর গ্রামের ঐ মসজিদে
সন্ধ্যার নামাজ শেষ করার মুহূর্তে মসজিদের দরজায়
দাঁড়িয়ে দু-তিন জন যুবক গুলি চালালে তিনজন গুলিবিদ্ধ
হয়।
শিবগঞ্জের ওসি জানান, হামলার সময় মসজিদের
ভেতর ১৬/১৭ জনের মত নামাজি ছিলেন।
মসজিদের পরিচালক আবু জাফর হরিপুর থেকে
টেলিফোনে বিবিসির কাদির কল্লোলকে বলেন,
ঢাকায় হোসেনি দালানে হামলার পর থেকে
তাদেরকে সাবধান থাকতে বলা হয়েছিল।
কিন্তু এভাবে নামাজের সময় মসজিদে ঢুকে গুলি
চালানোর ঘটনায় তারা হতভম্ব হয়ে পড়েছেন।
হরিপুরে কয়েক প্রজন্ম ধরে শিয়াদের বসবাস
আবু জাফর জানান, বেশ কিছু শিয়া পরিবার হরিপুরে
কয়েক প্রজন্ম ধরে বসবাস করছে। তবে
গ্রামে শিয়া মসজিদটি ১৯৯২ সালে প্রতিষ্টা করা হয়।
মি জাফর বলেন, তাদের সাথে স্থানীয় সুন্নি
সম্প্রদায়ের কখনো কোন সমস্যা হয়নি। শুধু
স্থানীয় কওমি মাদ্রাসার রোকজন মাঝেমধ্যে
তাদের নামাজ পড়ার ধরণ নিয়ে কথা ওঠাতো বলে
তিনি জানান।
তবে কে বা কারা এই হামলা চালিয়ে থাকতে পারে,
সে সম্পর্কে পুলিশ বা ঐ মসজিদ কর্তৃপক্ষও
এখনও কিছু বলতে পারছে না।
বগুড়া পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা হরিপুরে
গেছেন। সন্দেহভাজনদের ধরতে পুলিশ অভিযান
শুরু করেছে।
মসজিদে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বগুড়ায় শিয়া মসজিদে এই হামলার ঘটনা এমন দিনে
ঘটলো যেদিন ঢাকায় গতমাসে শিয়াদের প্রধান
ধর্মীয় স্থাপনা হোসেনি দালান ইমাম বাড়ায় হামলার
সাথে যুক্ত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত