আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

'পাকিস্তানের সাথে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে'

'পাকিস্তানের সাথে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে'

বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বিবিসিকে তিনি বলেন, পাকিস্তান শত্রু রাষ্ট্রে অবতীর্ণ হয়েছে, সে কারণে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কের বিষয় পুনর্বিবেচনা করা উচিত।

"বিষয়টি নিয়ে সরকার গভীরভাবে আলোচনা করছে...পাকিস্তানের পদক্ষেপ পর্যবেক্ষণ করছে।"

যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে সম্প্রতি বাংলাদেশের দূতকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ১৯৭১সালে গণহত্যার অভিযোগ যে অস্বীকার করেছে।

এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে বাংলাদেশে।

পাকিস্তানের এই বক্তব্য নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ একটি পর্যালোচনা বৈঠক হয়েছে। বিস্তারিত কিছু জানা যায়নি, তবে বৈঠক সূত্রে জানা গেছে, কিভাবে পাকিস্তানকে জবাব দেওয়া উচিৎ তা নিয়ে বৈঠকে কথাবার্তা হয়েছে।

তবে তথ্যমন্ত্রী তার বক্তব্যে কোনো রাখঢাক রাখেননি।

“অত্যন্ত ঘৃণার সাথে বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান যে গণহত্যা চালিয়েছিল, বা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল,তার জন্য পাকিস্তান অনুতপ্ত হয়নি। তাদের কোনো পরিবর্তন হয়নি বা তারা বদলায়নি।সে কারণে পাকিস্তানের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি।”

যুদ্ধাপরাধের বিচারের সমালোচনা এবং একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের দেওয়া বিবৃতির প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন সংগঠন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাতে শুরু করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত