আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

'আমার ঐশ্বর্য নেই কিন্তু আমার এখন কোন অভাব নেই’

'আমার ঐশ্বর্য নেই কিন্তু আমার এখন কোন অভাব নেই’

স্বামীর সাথে ছাড়াছাড়ির পর একমাত্র মেয়েকে নিয়ে নতুন জীবন শুরু করেন মোসাম্মত শিউলি

মোসাম্মত শিউলি। স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়েছে বছর পাঁচ আগে।

একমাত্র মেয়েকে কাছে নিয়ে শুরু করতে চেয়েছিলেন নতুন জীবন। তবে তার সেই পথটি ছিল খুব কঠিন।

তার স্বামীর বাড়ির সাথে রীতিমতো যুদ্ধ করতে হয় মেয়েকে নিজের কাছে নিয়ে আসার জন্য। পাঁচ বছর পর ব্যর্থ হয়ে তিনি লন্ডনে পাড়ি জমান।

শিউলি বলছিলেন জীবন থেকে পালানোর জন্যই গিয়েছিলাম লন্ডনে। সেখানে তিনি পড়াশোনা করেন। এরই মাঝে কয়েক বছর পর হঠাৎ একদিন তার মেয়ে ফোন করে বলে "মা আমি তোমার কাছে যেতে চাই"।

শুরু হয় শিউলির আরেক যুদ্ধ। মেয়েকে নিজের কাছে লন্ডনে নেয়ার চেষ্টা করেন অনেক। সেখানেও নানা বাঁধা। অবশেষে তিনিই ফিরে আসেন দেশে।

কয়েক দিন আত্মীয় স্বজনের কাছে থাকেন। তবে তারা যে খুব হাসিমুখে তাকে গ্রহণ করেছিল তেমনটা না।

অবশেষে ঢাকায় বাসা নিলেন মেয়েকে নিয়ে নতুন সংসার শুরু করবেন বলে। একটি বেসরকারি সংস্থা ভাল চাকরি পেলেন তিনি।

কিন্তু যখন নতুন করে জীবন শুরু করবেন বলে সব কিছু গোচাচ্ছেন তখন বুঝতে পারবেন কোথায় যেন একটা বড় সমস্যা রয়েছে। বুঝতে পারলেন মেয়ের আচরণের অস্বাভাবিকতা।

শিউলি বলছিলেন “দীর্ঘদিন স্বামীর বাড়ির লোক আমার সম্পর্কে আমার মেয়েকে শুনিয়েছে নানা নেতিবাচক কথা। যার ফলে মেয়ে আমাকে একদম পছন্দ করে না, এমনকি তাকে আমার সম্পর্কে যা কিছু খারাপ কথা বলা হয়েছে সব সে বিশ্বাস করে”।

তিনি বলছিলেন "যখন আমি এটা বুঝলাম তখন মনে হল জীবনে তো আমার আর কিছুই থাকলো না"।

তারপরেও মন শক্ত করলেন, মেয়েকে নিয়ে গেলেন মনঃচিকিৎসকের কাছে। সাথে অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসকের শরণাপন্ন হলেন তিনি। মেয়ের আচরণের অস্বাভিকতা এখন কিছুটা কম হলেও পুরাপুরি স্বাভাবিক নয়।

শিউলি বলছিলেন "মেয়ের পড়াশোনা, তাকে সময় দেয়া, আমার চাকরি এসব সব কিছু নিয়ে আমার সংসার"।

"আমার ঐশ্বর্য নেই কিন্তু আমার এখন কোন অভাব নেই" বলছিলেন শিউলি।

শেয়ার করুন

পাঠকের মতামত