আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ধূমপান বন্ধে প্রয়োজনে বল প্রয়োগ : ওবায়দুল কাদের

ধূমপান বন্ধে প্রয়োজনে বল প্রয়োগ : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
কাদের বলেছেন, জনসম্মুখে (পাবলিক
প্লেস) ধূমপান বন্ধে সচেতনতার পাশপাশি
প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে।
বুধবার রাজধানীর আগারগাঁও এলজিইডি
মিলনায়তনে ‘ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য এবং
তামাক চাষ নিয়ন্ত্রণে নারীর ভূমিকা’ শীর্ষক
এক সম্মলেনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য
বন্ধ করতে সচতেনতা ও শক্তি প্রয়োগ
দুটোই দরকার। অনেক সময় পাবলিক
প্লেসে শত শত মানুষের সামনে কাউকে না
কাউকে ধূমপান করতে দেখা যায়। এটি
দণ্ডণীয়।
তিনি বলেন, একজনের নেশা
আরেকজনের ক্ষতির কারণ হতে পারে না।
পাবলিক প্লেসে ধূমপান বন্ধ করার জন্য
যথাযথভাবে সচেতনতার দরকার। এতে কাজ না
হলে প্রয়োজনে আইন অনুসারে বল
প্রয়োগ করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, আমিও এক সময়
ধূমপান করতাম। ছেড়ে দিয়েছি। জীবনের
প্রতি ভালোবাসা আর অঙ্গীকার থাকলে যে
কোনো নেশাকে পরিত্যাগ করা যায়। এটি
ব্যক্তি ইচ্ছার ওপর নির্ভর করে। ধূমপান
পরিত্যাগ করা চ্যালেঞ্জের বিষয় বটে।
তবে জীবনকে উপভোগ করতে হলে
চ্যালেঞ্জ গ্রহণ করতেই হয়। আমি
চ্যালেঞ্জ উপভোগ করি। আশা করি আপনারাও
তাই করবেন।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, ন্যাশনাল হার্ট
ফাউন্ডেশন অব বাংলাদেশ, প্রজ্ঞা ও
নারীগ্রন্থ প্রবর্তনা আয়োজিত
সম্মেলনে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট
ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও
সভাপতি অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল
মালিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব রোকসানা কাদের,
তামাকবিরোধী নারী জোটের আহ্বায়ক
ফরিদা আক্তার প্রমূখ।

শেয়ার করুন

পাঠকের মতামত