আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশ বিশ্বের ৬ নং জলবায়ুর ঝুঁকির দেশ

বাংলাদেশ বিশ্বের ৬ নং জলবায়ুর ঝুঁকির দেশ

জলবায়ু পরিবর্তনের সর্বোচ্চ ঝুঁকির
সূচকে ছয় নম্বরে রয়েছে বাংলাদেশ।
সর্বোচ্চ ঝুঁকির সূচকে থাকা প্রথম তিনটি
দেশ হল হন্ডুরাস, মিয়ানমার ও হাইতি।
চার নম্বরে রয়েছে ফিলিপাইন। এর পরই
রয়েছে নিকারাগুয়া, বাংলাদেশ,
ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড এবং
গুয়াতেমালা।
জলবায়ু পরিবর্তনে সৃষ্ট ঝড়, বন্যা, ভূমিধস
ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগে গত এক
দশকে সারা বিশ্বে পাঁচ লাখের বেশি মানুষ
প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার জার্মানির বন
শহর ভিত্তিক জলবায়ু পরামর্শক গোষ্ঠী
‘জার্মান ওয়াচ’ প্রকাশিত ‘বৈশ্বিক জলবায়ু
ঝুঁকি সূচক-২০১৬’ এর প্রতিবেদনে এ তথ্য উঠে
এসেছে।
জলবায়ু বিশ্লেষকদের তৈরি ওই প্রতিবেদনে
সতর্ক করা হয়, বৈশ্বিক তাপমাত্রা
নিয়ন্ত্রণে আনতে না পারলে ঝুঁকির সূচকে
থাকা দেশগুলোতে আরও দুর্যোগের
সম্ভাবনা রয়েছে। বার্তা সংস্থা এএফপির
এক খবরে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনটি প্যারিস সম্মেলনে যোগ দেয়া
১৯৫টি দেশের প্রতিনিধি, যারা জলবায়ু
নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা
করছেন তাদের জন্য একটি সতর্কবার্তা।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক জলবায়ুর
ব্যাপক পরিবর্তনের ফলে ১৯৯৫ থেকে ২০১৪
সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে হন্ডুরাস,
মিয়ানমার ও হাইতি সবচেয়ে ক্ষতিগ্রস্ত
হয়েছে। এ সময় বিভিন্ন দেশে প্রায় ১৫
হাজারেরও বেশি প্রাকৃতিক দুর্যোগে ৫
লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ মারা
গেছেন। ক্ষতি হয়েছে ২.৯৭ ট্রিলিয়ন
ডলারের বেশি।
প্রতিবেদনে বিশ্লেষকেরা আশংকা প্রকাশ
করেছেন, মানবজাতি যদি গ্রিন হাউস গ্যাস
নির্গমন, বিশেষ করে যা জীবাশ্ম জ্বালানি
থেকে উৎপন্ন হয়, সেটা আটকাতে না পারে
তাহলে সমুদ্রসীমার উচ্চতা, ঝড়, বন্যা ও খরা
আরও মারাÍক হুমকি হয়ে দাঁড়াবে। তবে
প্রতিবেদনে শুধুমাত্র দুর্যোগপূর্ণ
আবহাওয়ার প্রত্যক্ষ ফলাফল প্রকাশ করা
হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত