আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

কুনিও হোশি হত্যার 'মূল আসামী' জেএমবির মাসুদ রানা

কুনিও হোশি হত্যার 'মূল আসামী' জেএমবির মাসুদ রানা

বাংলাদেশে পুলিশ বলছে, অক্টোবর মাসে
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকান্ডের
ঘটনার দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে
মাসুদ রানা নামে জেএমবির একজন গ্রেফতারকৃত
নেতা।
রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির
আজ এক সংবাদ সম্মেলনে বলেন, কাউনিয়া
থেকে গত বৃহস্পতিবার আটক করা মাসুদ রানা কুনিও
হোশি হত্যাকান্ডের একজন মূল আসামী, এবং নিষিদ্ধ
জঙ্গী সংগঠন জামা'তুল মুজাহিদীনের একজন
আঞ্চলিক কমান্ডার।
মাসুদ রানা ওই হত্যাকান্ডের ব্যাপারে ১৬৪ ধারায়
স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে
বলেও জানান মি. কবির।
ঘটনার পর ইসলামিক স্টেট এ হত্যার দায় স্বীকার
করে বলে একটি মার্কিন ওয়েবসাইটের খবরে
বলা হয়েছিল।
গত ৩রা অক্টোবর রংপুরের কাউনিয়ায়
মোটরসাইকেলে করে আসা কয়েকজন
আক্রমণকারী গুলি করে কুনিও হোশিকে হত্যা
করে। মি. হোশি ওই এলাকার দীর্ঘদিনের বাস্দিা এবং
কৃষিকাজ করতেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৫ জনকে
গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে একজন
স্থানীয় বিএনপি'র নেতা।
পুলিশ বলছে, কুনিও হোশি হত্যাকান্ড ছাড়াও এই মাসুদ
রানা একটি স্থানীয় মাজারের খাদেমকে হত্যা এবং
একজন বাহাই নেতাকে হত্যার চেষ্টার সাথেও জড়িত
ছিল।
এ বছর সেপ্টেম্বরের শেষ থেকে
অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকায়
ইতালিয় নাগরিক চেজারে তাভেলা ও রংপুরে কুনিও
হোশি - এ দু'জন বিদেশী নাগরিক খুন হওয়ার ঘটনা
চাঞ্চল্য সৃষ্টি করে।
বিদেশীদের ওপর আরো হামলার আশংকার মধ্যে
অস্ট্রেলিয়ার ক্রিকেট দল তাদের বাংলাদেশ সফর
স্থগিত করে দেয়।

শেয়ার করুন

পাঠকের মতামত