আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা যাচাই করছে ব্রিটেন

ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা যাচাই করছে ব্রিটেন

বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক
বিমান বন্দর শাহজালাল আন্তর্জাতিক
বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা যাচাই
করতে ব্রিটিশ বিমান নিরাপত্তা
গোয়েন্দাদের একটি দল ঢাকায় গেছে।
ঢাকায় কর্মকর্তারা নিশ্চিত করেছেন,
ব্রিটিশ এই নিরাপত্তা গোয়েন্দারা
বাংলাদেশের বেসামরিক বিমান
কর্তৃপক্ষের সাথে বৈঠক করছেন।
সফরকারী দলটি ঢাকা বিমানবন্দরের
নিরাপত্তা সচক্ষে খুঁটিয়ে দেখবেন।
সম্প্রতি সন্ত্রাসীদের পেতে রাখা বোমায়
মিশরের শারম আল শেখ বিমান বন্দর থেকে
উড়ে যাওয়া একটি রুশ বিমান বিধ্বস্ত হওয়ার
পর ব্রিটেনের পরিবহন দপ্তর বাংলাদেশসহ
বিশ্বের অন্যান্য কিছু দেশকে বিমানবন্দরের
নিরাপত্তা বাড়াতে তাগাদা দিচ্ছে।
বিশেষ করে যে সব দেশ থেকে ব্রিটেনে
সরাসরি বিমান যায়, সেসব দেশের ওপর
তারা নজর দিচ্ছে।
শারম আল শেখের ঐ ঘটনার প্রায় পরপরই
ব্রিটেনের একটি প্রতিনিধিদল ঢাকা সফর
করে যাত্রী ও ব্যাগেজ পরীক্ষা সহ
বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে
সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেয়।
ব্রিটেনের একজন দূত বিষয়টি নিয়ে সরাসরি
প্রধানমন্ত্রী হাসিনার সাথেও সেসময় কথা
বলেন।
ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, সেগুলোর
বাস্তবায়নের অগ্রগতি সচক্ষে দেখতে
এসেছেন ব্রিটিশ গোয়েন্দারা।
বেসামরিক বিমান মন্ত্রী রাশেদ খান মেনন
গত সপ্তাহে বিবিসিকে জানান, ব্রিটেন
ঢাকা বিমানবন্দরে লোকজনের যাওয়া-আসা,
ব্যাগেজ হ্যান্ডলিং, বিস্ফোরক চিহ্নিত
করার ব্যবস্থা ও বিমানে খাদ্য সরবরাহ
ব্যবস্থায় নিরাপত্তার মতো বিষয়ে
সুনির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছেন।
মি. মেনন বলেন, ব্রিটেন উদ্বেগ জানানোর
পর বিমান বন্দরের নিরাপত্তায় বেশ কিছু
বাড়তি কড়াকড়ি করা হচ্ছে।
তিনি জানান, যাত্রীদের চেক ইনের সময়
এখন বেল্ট, ঘড়ি বা জুতো খুলতে বলা হচ্ছে।
স্ক্যানিং যন্ত্রসহ বিস্ফোরকের সন্ধানে ডগ
স্কোয়াড ব্যাবহার করা হচ্ছে।
এছাড়া, মন্ত্রী জানান, ব্যাগেজ হ্যান্ডলিং
এর সাথে যারা জড়িত তাদের ব্যাপারে
গোয়েন্দা ও পুলিশের ক্লিয়ারেন্স নেওয়া
হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি নির্দেশ
দিয়েছেন ভিভিআইপি যাত্রীদের বিদায় বা
স্বাগত জানাতে যেন বেশি মানুষকে
বিমানবন্দরে ঢুকতে দেওয়া না হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত