আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সিলেট জেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

সিলেট জেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া হত্যা মামলার সম্পুরক চার্জশীটে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভূক্তির প্রতিবাদে সোমবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ‘আমরা সিলেটবাসী’ নামের একটি সংগঠন।

শনিবার বিকেলে সিলেট কোর্ট পয়েন্টে এক জনসভায় এ হরতাল আহবান করেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ও আমরা সিলেটবাসীর সভাপতি আব্দুর রাজ্জাক।

তিনি বলেন,‘‘সোমবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মহানগরীসহ সিলেটের সবকটি থানায় সর্বাত্মক হরতাল পালন করা হবে। এছাড়া সুনামগঞ্জ,মৌলভীবাজার,হবিগঞ্জ আরিফুল হক চৌধুরীর রাজনৈতিক দল বিএনপিও ওই দিন হরতাল করবে এবং হরতালকে সমর্থন দিয়ে রাজপথে থাকবে।’’

সমাবেশে আব্দুর রাজ্জাক বলেন,ষড়যন্ত্রমুলকভাবে কিবরিয়া হত্যার সম্পুরক চার্জশীটে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আর আগে কিবরিয়া হত্যার মামলার চার্জশীট থেকে আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে আমরা সিলেটবাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্রায় গিয়ে শেষ হয়। আল-হামরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপনের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- করিম উল্লাহ মার্কেটে ব্যবসায়ী কাওসার আহমদ, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন সোহেল, ড্রীমল্যন্ড পার্ক এর নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া চৌধূরী শাহীন, শোকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া নিজু, পুষ্টি ফুডের ব্যবস্থাপনা পরিচালক সোহাদ রব,মহানগর ব্যবসায়ী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চন্দন শাহা, আল হামরা ব্যবসায়ী সমিতির সভাপতি শামছুল আলম, মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমীর আহমদ, লতিফ সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ মিশু, ব্রক্ষময়ী বাজার ব্যবসায়ী সমিতির নেতা আব্দুর রহিম মল্লিক, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির নেতা হোসেন আহমদ, আব্দুস ছামাদ সোহেল সহ নগরীর বিভিন্ন মার্কেট বিপনি- বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বিএনপি নেতা হারিছ চৌধুরী ও মেয়র আরিফসহ ৩৫ জনকে আসামি করে মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন্নেসা পারুল বৃহষ্পতিবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করেন।

চার্জসিটে বিএনপির নেতা হারিছ চৌধুরী, হবিগঞ্জের সাবেক মেয়র গোলাম কিবরিয়া গউস, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, মওলানা তাজউদ্দিনের ভগ্নিপতি হাফেজ মো. ইয়াহইয়া আবু বকর ওরফে করিম, দেলোয়ার হোসেন রিপন, শেখ ফরিদ, আবদুল জলিল ও মওলানা শেখ আবদুস সালামকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বোমা হামলা ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে একটি ঈদ পরবর্তী জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সিলেটের কৃতি সন্তান এই অর্থমন্ত্রী। এই নির্মম হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ হামলায় কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগের নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। মারাত্মক আহত হন শতাধিক ব্যক্তি। এ ঘটনায় হবিগঞ্জ-১ আসনের বতর্মান সাংসদ আবদুল মজিদ খান বাদি হয়ে হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত