আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

রানওয়ে থেকে ৩৮৩ যাত্রী নিয়ে ছিটকে পড়ল সৌদি এয়ারলাইন্স

রানওয়ে থেকে ৩৮৩ যাত্রী নিয়ে ছিটকে পড়ল সৌদি এয়ারলাইন্স

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেন। বুধবার (২৮ জুন) এ ঘটনা ঘটে।

ফ্লাইটটিতে ৩৮৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৬১ জন নারী, ২৮৯ জন পুরুষ, শিশু ২৮ জন এবং নবজাতক ছিল ৫ জন। তারা সবাই অক্ষত অবস্থায় ও নিরাপদে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, বুধবার রিয়াদ (এসভি-৮০৬) থেকে আসা বোয়িং ৭৭৭-৩০০ মডেলের এয়ারক্রাফটটি বিমানবন্দরের রানওয়ে-১৪-এ অবতরণ করে। অবতরণের সময় বৃষ্টি হচ্ছিল এবং রানওয়ে ভেজা ছিল। উড়োজাহাজটি রানওয়ের বাম দিকে অবতরণ করার সঙ্গে সঙ্গে ছিটকে ঘাসের ভেতরে চলে যায়। এতে প্লেনের প্রধান ল্যান্ডিং গিয়ারের বাম পাশের ছয়টি টায়ার ফেটে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে মাটি থেকে ল্যান্ডিং গিয়ারের বাম পাশ আবারও রানওয়েতে উঠে আসে। রানওয়ের শেষ প্রান্ত ঘুরে উড়োজাহাজটি ৫ নম্বর বোডিং ব্রিজে যাত্রী নামায়।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন কমিটি অব বাংলাদেশ (এএআইসি-বিডি)।

এ বিষয়ে জানতে চাইলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, ‘সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণের সময় বাম দিকের চাকাটি একটু স্লাইড করেছে। এতে পেছনের চাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটিও করেছে।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত