আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

রাজশাহীতে মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ১

রাজশাহীতে মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ১

হামলায় আহতরা

রাজশাহীর বাগমারায় মচমইল সৈয়দপুর
এলাকার আহমদিয়া সম্প্রদায়ের একটি
মসজিদে আত্মঘাতী বোমা হামলার
ঘটনা ঘটেছে। এতে হামলাকারী
নিজেই নিহত হয়েছেন।
অজ্ঞাতপরিচয় ওই হামলাকারীর
আনুমানিক বয়স ২৫ বছর। আজ শুক্রবার
দুপুর ১টা ২৫ মিনিটের দিকে জুমার
নামাজ চলাকালে এ হামলার ঘটনা
ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার
নামাজ শুরুর পর প্রথম রাকাত আদায়
হয়। দ্বিতীয় রাকাতে যাওয়ার সময়
বোমা বহনকারী ওই যুবক তার পেটে
বেঁধে রাখা বোমাটির বিস্ফোরণ
ঘটান। এতে ঘটনাস্থলেই মারা যান
তিনি। এ ছাড়া আহত হন শিশুসহ অন্তত
১০ জন। আহতদের মধ্যে বাগমারায়
মচমইল সৈয়দপুর এলাকার বলাই
তালুকদারের ছেলে ময়েজ উদ্দিন
(৪০), মৃত তালুকদারের ছেলে সায়েব
আলী (৩৬) এবং মুকুল হোসেনের ছেলে
নয়নকে (১২) রাজশাহী মেডিক্যাল
কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি
করা হয়েছে। তাদের মধ্যে ময়েজ ও
সায়েবের অবস্থা আশঙ্কাজনক বলে
হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার পরই এলাকায় ব্যাপক আতঙ্ক
ছড়িয়ে পড়ে।
এদিকে, খবর পেয়ে পুলিশ ও র্যাব
সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের
উদ্ধার করেন। পরে মসজিদটি ঘিরে
রাখেন তারা। হামলাকারীদের আরো
কেউ ঘটনাস্থলে অবস্থান করছেন
কিনা- তা শনাক্ত করার চেষ্টা
চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই মসজিদের
আহত মুসল্লি ময়েজ উদ্দিন বলেন, "বোমা হামলাকারী
যুবকটি মসজিদের পেছনের কাতারে
ছিল। নামাজ শুরুর আগে কয়েকজন
মুসল্লি ওই যুবকটির পরিচয় জানতে
চাইলে সে মচমইল এলাকায় তার এক
বন্ধুর বাসায় বেড়াতে এসেছে বলে
মসজিদের মুসল্লিদের জানায়। সে
রাজশাহী পলিটেকনিক
ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং তার
বাড়ি জেলার মোহনপুরে বলেও
মুসল্লিদের জানায়।"
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, নামাজ
শুরুর আগেও তার মুখে একটি নীল
রংয়ের মাফলার বাঁধা ছিল। কালো
জ্যাকেট ও জিনস প্যান্ট পরা যুবকটির
মুখে হালকা দাঁড়ি রয়েছে। বোমায়
তার বাম হাত এবং পেটসহ শরীরের
বেশকিছু অংশ জখম হয়। এতে
ঘটনাস্থলেই মারা যান তিনি।
বাগমারা থানার ওসি মতিয়ার রহমান জানান, বোমা
হামরাকারী নিজেই নিহত হয়েছেন।
বোমাটি তার পেটে বাঁধা ছিল।
ওই মসজিদের সভাপতি সাইফুল ইসলাম বলেন, "এর আগে
কখনও যুবকটিকে দেখিনি।
আহমিদিয়া মসজিদ হওয়ায় আজও
বরাবরের মতো আগেভাগেই নামাজ
শুরু হয়। নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরই
বিকট শব্দে চারিদিক কেঁপে ওঠে। এ
সময় মুসল্লিদের চিৎকারে এলাকার
বাতাস ভারি হয়ে ওঠে।"

শেয়ার করুন

পাঠকের মতামত