আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

খালেদা জিয়ার বক্তব্য বিকৃত করা হয়েছে: ফখরুল

খালেদা জিয়ার বক্তব্য বিকৃত করা হয়েছে: ফখরুল

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া
বক্তব্যের বিকৃত ব্যাখ্যা করা হয়েছে বলে
দাবি করেছে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার এক বিবৃতিতে মির্জা ফখরুল দাবি
করেন, খালেদা জিয়ার দেয়া বক্তব্যের
একটি অংশ বিকৃত ব্যাখ্যা করে ক্ষমতাসীন
মহল অপপ্রচার শুরু করেছে। বিএনপির এর
তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মহান
শহীদদের তালিকা ও পরিচিতি আজ পর্যন্ত
সংরক্ষিত নেই। এ কারণে স্বাধীনতার পক্ষ-
বিপক্ষ বিভিন্ন শক্তি ও ব্যক্তির পক্ষ থেকে
শহীদদের সংখ্যা নিয়ে নানা ধরনের তথ্য ও
বিতর্ক উপস্থাপন করা হয়ে থাকে। বিভিন্ন
গ্রন্থে শহীদদের বিভিন্ন রকম সংখ্যা
উল্লেখ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন
সে কথাই তুলে ধরেছেন। তার বক্তব্যের
মাধ্যমে তিনি মহান শহীদদের পরিচিতি ও
প্রকৃত সংখ্যা নিরূপণের প্রয়োজনীয়তার
দিকেই ইঙ্গিত করেছেন, যাতে তাদেরকে
উপযুক্ত সম্মান প্রদর্শন করা যায়। এই কথা
বলার মাধ্যমে শহীদদের প্রতি কোনো ধরনের
অসম্মান প্রদর্শনের প্রশ্নই আসে না।
মির্জা ফখরুল এই অপপ্রচার ও তৎপরতা থেকে
বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি
বলেন, বিএনপি বিশ্বাস করে এই ধরনের হীন
অপপ্রচারের মাধ্যমে দেশবাসীকে বিভ্রান্ত
করা যাবে না।

শেয়ার করুন

পাঠকের মতামত