আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন

সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আবেদনে সাঈদীর মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে আইনজীবী অ্যাডভোকেট অন রেকর্ড সৈয়দ মাহবুবুর রহমান রিভিউ আবেদন করেন।

আপিলের রায়ের এক বছর তিন মাস পর গত বছরের ৩১ ডিসেম্বর সাঈদীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করার পর রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন করার পথ তৈরি হয়।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন। এ রায়ের বিরুদ্ধে সাঈদী উচ্চ আদালতে আপিল করলে তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন আপিল বিভাগ।

৬১৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় দেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। অন্য চার বিচারপতি হলেন- বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ১৫ দিনের মধ্যে তা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ থাকে রাষ্ট্র বা আসামিপক্ষের। সেই হিসাবে ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ তার আগেই রায় পুনর্বিবেচনার আবেদন করে।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল  হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর এ রায় প্রকাশিত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত