আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে মাদ্রাসা ছাত্র হত্যার বিক্ষোভ ও আন্দোলন

ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে মাদ্রাসা ছাত্র হত্যার বিক্ষোভ ও আন্দোলন

অভিযুক্ত এএসপি ও ওসি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত এক সতীর্থের মৃত্যুর পর শহরজুড়ে আন্দোলন ও বিক্ষোভ চালিয়েছে মাদ্রাসাছাত্ররা। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার ২ জন পুলিশকর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হচ্ছেন, সদর মডেল থানার এ এস পি তাপস রঞ্জন ঘোষ ও সদর মডেল থানার ওসি আকুল  চন্দ্র বিশ্বাস।তাদেরকে প্রত্যাহার করে চট্রগ্রাম রেঞ্জের ডি আইজি অফিসে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়।
 
মোবাইল ক্রয় করাকে কেন্দ্র করে বাবসায়িদের সাথে বিতর্কের জেরে সমস্যার শুরু হয়। সেখানের সংঘর্ষে আহত হয়ে নিহত হন একজন হাফেজে কুরআন। ব্যবসায়িদের সাথে বিবাদের জেরে  স্থানীয় পুলিশ ও ছাত্রলীগ সম্মিলিত ভাবে বিভিন্ন মাদ্রাসায় হামলা চালায়। এ  খবর পেয়ে বিভিন্ন মাদ্রাসার সাধারণ ছাত্ররা প্রতিবাদে রাস্তায় নেমে আসে। সাধারণ মানুষ তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বড় বড় মিছিলে রুপ নেয়। তাদের দাবির মুখে অভিযুক্ত এএসপি ও ওসিকে প্রত্যাহার করে নেয়া হয়।
 
সকালে কয়েকশ’ মাদ্রাসাছাত্র শহরের টিএ রোড, কুমারশীলের মোড়, লোকনাথ ট্যাঙ্কের পাড়সহ বেশ কয়েকটি স্থানে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পর সাড়ে ১২টার দিকে ভাংচুর শুরু করে।
 
মাদ্রাসাছাত্রদের বিক্ষোভের মধ্যে জেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে বিজিবিও। ব্রাহ্মণবাড়িয়ার এএসপি তাপস রঞ্জন ঘোষ সাংবাদিকদের বলেন, 'আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।'
 
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম বলেন, 'শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।'
 
বিজিবি মোতায়েনের পর দুপুর পর্যন্ত শান্ত থাকে ।

শেয়ার করুন

পাঠকের মতামত